IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> আইন-আদালত >> মিতু হত্যা:বাবুল আকতারের হাতের লেখার নমুনা সংগ্রহ

মিতু হত্যা:বাবুল আকতারের হাতের লেখার নমুনা সংগ্রহ

ধূমকেতু নিউজ ডেস্ক : মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আকতারের হাতের লেখার নমুনা সংগ্রহ করেছেন আদালত। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র আবেদনের প্রেক্ষিতে লেখার এ নমুনা সংগ্রহ করা হয়।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের খাস কামরায় তা সংগ্রহ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক বলেন, ‘পিবিআই’র আবেদনের প্রেক্ষিতে বাবুল আকতারের লেখার নমুনা সংগ্রহের আদেশ দেন। এরই প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খাস কামরায় বাবুল আকতারের কয়েক পৃষ্টার ইংরেজি হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। তা পরীক্ষার জন্য সিআইডি’তে পাঠানো হবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের পাঁচ বছর পর পিবিআই’র তদন্তে এ খুনের সাথে বাবুল আকতারের সংশ্লিষ্টতার পাওয়ার দাবি করে। তাই পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর মিতু’র বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে নতুন করে মামলা দায়ের করেন। যাতে আসামি করা হয় বাবুল আকতারসহ আট জনকে। ওই মামলায় গ্রেফতার হয়ে বাবুল বর্তমানে কারাগারে রয়েছেন।

২০২১ সালের ৩ নভেম্বর বাবুল আকতারের দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের এবং বাবুল আকতারের নারাজি আবেদন খারিজ করে দেন আদালত। গত ২৫ জানুয়ারি মোশারফের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। ৬ মার্চ চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news