IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আগাম সতর্কবার্তা দুর্যোগ ঝুঁকি হ্রাসে সহায়ক’

‘আগাম সতর্কবার্তা দুর্যোগ ঝুঁকি হ্রাসে সহায়ক’

ধূমকেতু নিউজ ডেস্ক : আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের নিকট পৌঁছে দিতে আবহাওয়া দপ্তরসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২২’ উপলক্ষ্যে এক বাণীতে এ আহবান জানান।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ পালিত হতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, “বিশ্ব আবহাওয়া সংস্থার পক্ষ থেকে দিবসটির এবারের নির্ধারিত প্রতিপাদ্য ‘আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ-দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য’- যা অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।”

তিনি বলেন, “আগাম সতর্কীকরণ ব্যবস্থা দুর্যোগের ঝুঁকি থেকে জনসাধারণের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মাল্টি-হেজার্ড আর্লি ওয়ানিং সিস্টেম প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

রাষ্ট্রপতি বলেন, “আবহাওয়া-পূর্বাভাসের ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার পূর্বেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়খতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

তিনি উল্লেখ করেন, “দুর্যোগ-ঝুঁকিহ্রাস ও দুর্যোগের ক্ষয়খতি কমিয়ে আনতে দীর্ঘমেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণণয়ন এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। মাল্টি-হেজার্ড আর্লি ওয়ানিং সিস্টেম’র মাধ্যমে সাড়াদান এবং উদ্ধার প্রক্রিয়ার জন্য আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য দক্ষতার সাথে কাজে লাগাতে হবে।”

আবদুল হামিদ বলেন, “বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তিসম্পন্ন উন্নত গাণিতিক মডেল, ডপলার রাডার ও স্যাটেলাইট উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস প্রদানের সক্ষমতা অর্জন করেছে।”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য, পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের নিকট পৌঁছে দিতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২২’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news