IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> সরকারি নির্দেশনা উপেক্ষা, বেশী দামে বিক্রি হচ্ছে চাল

সরকারি নির্দেশনা উপেক্ষা, বেশী দামে বিক্রি হচ্ছে চাল

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারি নির্দেশনা অনুযায়ী দাম কমার কথা থাকলেও বড় মোকাম নওগাঁ ও নাটোরে বাড়তি দরেই বিক্রি হচ্ছে চাল। আর কুষ্টিয়ার খাজানগর মোকামে ব্যবসায়ীরা সরু চালের দাম কেজিতে ২ টাকা কমানোর দাবি করলেও, অস্বাভাবিক মজুদের অভিযোগ খোদ খাদ্যমন্ত্রীর।

নওগাঁর খুচরা ও পাইকারি বাজারে দুই সপ্তাহ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বাজার ঘুরে দেখা গেছে, সম্পা কাটারী ও পাইজাম ৬৮ থেকে ৭০ টাকা এবং জিরাশাইল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজি দরে। আর মোটা জাতের স্বর্না-৫ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪২ থেকে ৪৪ টাকায়।

ক্রেতারা জানান, “যা রোজগার করি চাল ও বাজার করেই তা শেষ হয়ে যায়।”

বিক্রেতারা জানান, “চলমান সপ্তাহে বাজার স্থিতিশীল রয়েছে।”

নাটোরেও অপরিবর্তিত সব ধরনের চালের দাম। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, চালের দাম অপরিবর্তিত থাকলেও সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির কারণে বিক্রি কমে গেছে। মিলাররা বলছেন, ধানের দাম বেশি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানে রয়েছেন তারা।

ব্যবসায়ীরা জানান, “সামনে রমজান মাস এবং সরকারের পক্ষ থেকে প্রতি কেজি চাল ১০ টাকায় ইউনিয়ন পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। এসবের প্রভাবের কারণে বেচাবিক্রি কম।”

চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির কথা জানান জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা।

নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশিদ বলেন, “জেলায় কঠোর মনিটরিং ব্যবস্থা অব্যাহত রয়েছে। সবগুলো মিলে অভিযান চালান হয়েছে। তবে কোন ধরনের মজুদ পাওয়া যায়নি।”

এদিকে, কুষ্টিয়ার খাজানগরে দেশের সরু চালের প্রধান মোকাম পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেসময় কয়েকটি গুদামে অস্বাভাবিক মজুদ দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। যদিও ব্যবসায়ীদের দাবি, রমজান সামনে রেখে কেজিতে দুই টাকা কমিয়েছেন দাম।

কুষ্টিয়া চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান বলেন, “দাম কমানোর পর কোন আড়ৎদার সেভাবে কোন অর্ডারপত্র দিচ্ছেন না। তবে যারা চাল নিতে ইচ্ছুক তারা নির্ধারিত ধরেই চাল পাবেন।”

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, “বাজার চালানোর দায়িত্ব আপনার না। আপনার আছে আপনি বিক্রি করবেন, নাই তো বিক্রি করবেন না। ধীরে ধীরে বিক্রি করবেন আর বাজার বাড়তে থাকবে, এটা হবে না।”

অন্যদিকে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাতকরণে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও বেশ কয়েকটি চালকলে তা মানা হচ্ছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news