IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

আজকের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা। শরীরের কোনও সমস্যায় বহু অর্থ ব্যয়। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে।

বৃষ: আজ মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। স্নেহভাজন কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে।

মিথুন: আর্থিক টানাপড়েনের জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সু-সম্পর্ক বজায় থাকবে। আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে।

কর্কট: সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা।

সিংহ: সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর মাধ্যমে ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত।

কন্যা: জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে চিন্তা করুন। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে।

তুলা: কোনও মহৎ ব্যক্তি আপনার উপকার করতে পারেন। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা দেবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে।

বৃশ্চিক: পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। বাচ্চার বায়নার ব্যাপারে অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্র বিশেষ ভাল নয়।

ধনু: যারা বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য খুব শুভ সময় আসছে। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে। আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে।

মকর: বাড়িতে অতিথি সমাগমে আনন্দ। হঠাৎ বিষয়-সম্পত্তি নষ্ট হওয়ার যোগ। অপ্রিয় সত্য কথা বলায় বিপত্তি আসতে পারে। প্রেমের বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে।

কুম্ভ: আজ সকালের দিকে কাজে সাফল্য আসতে পারে। বাড়িতে স্ত্রীর সঙ্গে বিবাদ। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও কষ্ট বৃদ্ধি। আজ ব্যবসায় অশুভ কিছু ঘটতে পারে।

মীন: চাকরির স্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে থেকে সাহায্য পেতে পারেন। পড়াশোনার জন্য দিনটি ভাল। কর্মস্থানে নতুন কিছুর শুরু। কুসঙ্গে থাকার জন্য বাড়িতে অশান্তি বাধতে পারে। প্রেমে বিরহ যন্ত্রণা বাড়তে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ