IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে পাঁচ হাজার অসহায় ও দরিদ্র শিশুর জন্মদিন উদযাপন

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে পাঁচ হাজার অসহায় ও দরিদ্র শিশুর জন্মদিন উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : হতদরিদ্র শিশুদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, টঙ্গী এলাকার ৫টি ওয়ার্ডে শিশু সুরক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় টঙ্গী এলাকার ৪৬, ৪৯, ৫১, ৫৩ ও ৫৫ ওয়ার্ডে যে সকল শিশুর মাতা-পিতার পক্ষে দারিদ্রতা ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে জন্ম দিবস পালন করা সম্ভব নয় এমন ৫ হাজার হতদরিদ্র শিশুদের নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জাঁকজমক পূর্ণজন্মদিন পালন করা হয়।

টঙ্গী এলাকার ৪৯ নং ওয়ার্ডের জাগরণী উচ্চ বিদ্যালয়ে ৩০০জন শিশু ও অভিভাবকদের নিয়ে কেক কেটে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের বিভিন্ন ধরনের উপহার প্রদানের মাধ্যমে জন্ম দিবস উৎসব পালন করা হয়। কোমলমতি শিশুদের জন্য ছিল এটি একটি ব্যতিক্রমধর্মী ও আনন্দদায়ক উৎসব।

শিশুদের উৎসাহ প্রদান জন্য এবং দিনটিকে শিশুদের জন্য আরও আনন্দদায়ক করার জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কে. এম. জহুরুল আলম, জোনাল এক্সিকিউটিভ অফিসার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গাজীপুর সিটি কপোরেশন টঙ্গী, গাজীপুর।

বিশেষ অতিথি ছিলেন, দিলু পিরিস, ডিরেক্টর, মটস, কারিতাস বাংলাদেশ; যোয়ান্ন ডি. রোজারিও, টেকনিক্যাল ম্যানেজার, আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ; মার্টিন প্রামানিক, মার্কেটিং ম্যানেজার, মটস, কারিতাস বাংলাদেশ; ফারুক আহমদ, কাউন্সিলর ৪৯ নং ওয়ার্ড।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দগণ সকল শিশুদেরনিয়ে কেক কাটেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিশুদেরকে শিক্ষা, স্বাস্থ্য ও শিশু সুরক্ষার বিষয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এবং শিশুদের জন§ দিনের উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশুদের মানসিক উন্নয়নের জন্য এই ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করার জন্য টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশএর প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

তাছাড়াওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর টঙ্গী আরবান গ্রোগ্রাম এর পক্ষে উপস্থিত ছিলেন, ডমিনিক সেন্টু গমেজ, টেকনিক্যাল কো-অর্ডিনেটর;লরেন্স ফলিয়া, বনি হালদার, কামনাশিষ নকরেক, জসিম উদ্দিন প্রোগ্রাম অফিসার, শ্রাবন্তী বিশ^াস, রিপা চাকমা জুনিয়ার প্রোগ্রাম অফিসার।

অনুষ্ঠান শেষে শিশু ও অভিভাবকগণ তাদের আবেগ তাড়িত অনুভতি প্রকাশ করে বলেন, আমরা নিজেরা আমাদের সন্তানদের জন্ম দিবস পালন করতে পারি না কিন্তু ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে পালন করতে পারলাম তার জন্য আমরা আনন্দিত ও ওয়ার্ল্ড ভিশনের প্রতি কৃতজ্ঞ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news