IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> রাজধানীতে দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫

রাজধানীতে দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন- কায়েস (২৪), সুরুজ (২৫), রাসেল (২৪), জসিমউদ্দিন (২৮), সুজন (২৮), খোকন (২৮), রুবেল (২৮), মামুন(২৬), শিহাব (২৬), মেহেদী (২৫), নিয়ন (২৫), আরিফ (২৫), জাহিরুল (২৫), সুজন (২৩) ও মাসুদ (২২)।

অন্যদিকে দু’গ্রুপের এ সংঘর্ষে ঢাকা মেইলের স্টাফ রিপোর্টার আপেল মাহমুদ আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। তবে তারা ঢাকা কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজের ছাত্র কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারা কারও সঙ্গে কোন বিষয়ে কথা বলছে না। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা মেডিকেলে এসেছেন।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনের সড়কে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ও দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বেশ কয়েকটি ককটেলের শব্দ শুনে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। অল্প সময়ের মধ্যেই সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কের দুপাশ ফাঁকা হয়ে যায় এবং ছাত্রদের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা রড, চাপাতি, হকিস্টিকস বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে টিচার্স ট্রেনিং কলেজ ঘেরাও করে। এরপর তারা ইটপাটকেল ছুঁড়ে কলেজের গেট ভাঙ্গার চেষ্টা করলে ভেতর থেকে ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল ছুঁড়ে ও ককটেল বিস্ফোরণ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news