ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল) এর ১ম পর্বের খেলা রোববার ( ৩ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাইজেরিয়ান ফুটবলার চিনোদু মাথিউ ইদুনিয়ার হ্যাট্রিকের সুবাদে ৩-১ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারায়।
বিজয়ী দলের পক্ষে নাইজেরিয়ান ফুটবলার চিনোদু মাথিউ ইদুনিয়া ২৯,৩৮ ও ৬৬ মিনিটের মাথাই একাই ৩টি গোল করেন।
বিজিত দলের পক্ষে বুসানিয়া হারজোভিনিয়ার ফুটবলার ৬৬ মিনিটের মাথায় ১টি গোল পরিশোধ করেন।

আগামী ৮ এপ্রিল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও চট্রগ্রাম আবাহনী লিঃ অংশ নেবে।


