IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> ইসির প্রথম কমিশন সভা আগামীকাল

ইসির প্রথম কমিশন সভা আগামীকাল

ইসি, নির্বাচন কমিশন

ধূমকেতু নিউজ ডেস্ক : কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন কমিশনের প্রথম কমিশন সভা আগামীকাল মঙ্গলবার। নির্বাচন কমিশন সচিবালয়ের সংস্থাপন শাখার উপসচিব মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত কমিশন সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় আউয়াল কমিশন প্রথম সভায় ছয়টি বিষয় নিয়ে আলোচনা করবে। আলোচনার এজেন্ডার মধ্যে রয়েছে- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা সাধারণ নির্বাচন, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন, বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র এবং বিবিধ বিষয়ে আলোচনা করবে আউয়াল কমিশন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাজী হাবিবুল আউয়াল কমিশনের প্রথম সভায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংবলিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার বিষয়ে আলোচনা করা হবে। কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) বিদায় নেয়ার আগের দিন হোটেল সোনারগাঁওয়ে ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে ৬৮ জন বীর মুক্তিযোদ্ধার হাতে এই কার্ড তুলে দেয়। বাকিদের এই কার্ড দেয়া হবে কি হবে না এই বিষয়ে হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন কমিশন সিদ্ধান্ত নেবেন।

ইসি কর্মকর্তারা জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে না জানিয়েই এই ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্টকার্ড বিতরণ করেছে বিদায়ী হুদা কমিশন। এমন কি মন্ত্রণালয়ের কাছে বীর মুক্তিযোদ্ধাদের তালিকাও নেয়নি তারা। অনলাইন থেকে তালিকা নিয়ে এই কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে গেছেন কে এম নূরুল হুদা কমিশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news