IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> কোনো ছিনতাইকারী পার পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো ছিনতাইকারী পার পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কঠোর বার্তা দিয়ে বলেছেন, কোনো ছিনতাইকারী পার পাবে না। তাদের ধরে আইনের মুখোমুখি করা হবে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছিনতাই আগেও ছিল। তবে পুলিশসহ আমাদের নিরাপত্তা বাহিনীর ভূমিকার কারণে আগের তুলনায় ছিনতাই কমেছে। গত ১০ বছর আগের কথা চিন্তা করলে, তার সঙ্গে তুলনা করলে তো মনে হবে জিরো (ছিনতাই) হয়ে গেছে।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, মাঝে মধ্যে দুই-একটি ঘটনার কারণে আপনারা আতঙ্কিত হচ্ছেন। এগুলো যারা করছে, সবগুলোই আমাদের হাতে ধরা পড়ে গেছে। আমাদের পুলিশ অনেক অ্যাকটিভ (সক্রিয়), দক্ষ। তাই যারাই ছিনতাই করুক, পার পাবে না। আমরা সবাইকেই ধরছি। আইনের মুখোমুখি হতে হবে, ইনশাআল্লাহ।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার কারণে দুই বছর সবকিছুই স্থবির হয়ে গেছে। যখনই অর্থনৈতিক চাপ পড়ে তখনই এ ধরনের কিছু ঘটনা (ছিনতাই) ঘটে যায়। যে দুই-এক জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news