IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> আজ ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে

আজ ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীবাসীর পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উদযাপনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা পার্ক, সোহরাওয়ার্দী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা করেছে।

ডিএমপি জানিয়েছে, বাংলা নববর্ষবরণে আজ বৃহস্পতিবার রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশুপার্ক, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক জনসমাবেশ হবে। এসব এলাকায় সুষ্ঠু যানবাহন চলাচলের জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে :

১. বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর।

২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা।

৩. মৎস্যভবন-শাহবাগ-কাঁটাবন।

৪. পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং।

৫. বকশী বাজার-শহীদ মিনার-টিএসসি।

৬. শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর।

৭. নীলক্ষেত-টিএসসি।

যান চলাচলে বিকল্প সড়ক :

১. মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান।

২. রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমণি-ইউবিএল-গুলিস্তান।

৩. মহাখালী-সাতরাস্তা-মগবাজার-রাজমণি-ইউবিএল-গুলিস্তান।

৪. ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও।

৫. ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি-নাইটেংগেল-পল্টন-মতিঝিল।

৬. কাঁটাবন-হাতিরপুল-বাংলামটর-সোনারগাঁও-ফার্মগেট।

৭. কাঁটাবন-হাতিরপুল-বাংলামটর-মগবাজার-কাকরাইল-রাজমণি-ক্রসিং-গুলিস্তান-মতিঝিল।

যেসব পয়েন্টে ডাইভারশন থাকবে :

সোনারগাঁও ক্রসিং, বাংলামোটর ক্রসিং, পরিবাগ ক্রসিং, নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র, শাহবাগ ক্রসিং, মগবাজার ক্রসিং, মিন্টো রোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, দুদকের গলি, শিল্পকলা একাডেমি গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, সেগুনবাগিচা, ইউবিএল ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, জিরো পয়েন্ট ক্রসিং, শহিদুল্লাহ্ হল ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, বকশীবাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেট গলি, বিসিএস প্রশাসন গ্যাপ ও শাকুরা গলি।

পার্কিং:

১। নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (উত্তর দিকের গাড়ি)।

২। জিরো পয়েন্ট থেকে ইউবিএল আব্দুল গণি রোড (পূর্ব-দক্ষিণ দিকের গাড়ি)।

৩। কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়ি)।

৪। মৎস্যভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)।

৫। শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)।

৬। সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং)।

৭। কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী (দক্ষিণ-পশ্চিম দিকের গাড়ি)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news