IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> সিটি করপোরেশনকে নিজস্ব আয়ে চলার নির্দেশ

সিটি করপোরেশনকে নিজস্ব আয়ে চলার নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সিটি করপোরেশনকে নিজস্ব আয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ঢাকার দিকে (সরকারের) তাকিয়ে থাকলে চলবে না। এখন আপাতত প্রকল্প দেওয়া হলেও অবকাঠামোগত এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ড্রেনেজের পানি সরাসরি নদীতে ফেলা যাবে না। সিইটিপি স্থাপন করতে হবে।

এ ছাড়া শি পাওয়ার প্রকল্পের নাম পরিবর্তন করে হার পাওয়ার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতকালে যখন বেশি দুধ উৎপাদন হয়, তখন গুঁড়ো দুধ অথবা বিকল্প খাদ্য তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন দুধের বিকল্প ব্যবস্থা বাড়তে কারিগরি সহায়তা দেওয়া হবে।

উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন তৈরি করতে হবে। এ ছাড়া বহাদ্দারহাটের খাল খনন প্রকল্পটি এবারই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটা যাতে আর সংশোধনের জন্য না আসে।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, হাওর অঞ্চলে এখন থেকে মাটির রাস্তা নয়, এলিভেটেড রাস্তা করতে বলেছেন প্রধানমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করছে। ফলে এর প্রভাব সারা দেশে পড়ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news