IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধন
Home >> রাজশাহী >> বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট ও কলেজ ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক সভা

বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট ও কলেজ ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক সভা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট ও কলেজ ওনার্স এসোসিয়েশন এর দ্বিবার্ষিক সভা মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজশাহী পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নার্সিং ইন্সটিটিউট ও কলেজের উদ্যোক্তাদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটির সভাপতি তাজউদ্দীন মিলন ও সেক্রেটারি হিসাবে মমতা নার্সিং ইন্সটিটিউটের মনিরুজ্জামান বাবুল নির্বাচিত হন।

মঙ্গলবার নগরীর পর্যটন মোটেল কনফারেন্স রুমে বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট ও কলেজ ওনার্স এসোসিয়েশন এর দ্বিবার্ষিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইন্সটিটিউট ও কলেজে ওনার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়া এবং কমিটির মহাসচিব জহিরুল ইসলাম।

সভায় বগুড়া, পাবনা, জয়পুরহাট, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীর নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের উদ্যোক্তাদের সম্মিলন ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান শেষে নতুন কমিটির বিভাগীয় সভাপতি হন মিতু নার্সিং কলেজের চেয়ারম্যান তাজউদ্দীন এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতা বিভাগীয় সেক্রেটারি হন মমতা নার্সিং ইন্সটিটিউটের উদ্যোক্তা মনিরুজ্জামান বাবুল ।

কেন্দ্রীয় কমিটির মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহমুখদম নার্সিং কলেজ এর চেয়ারম্যান মনিরুজ্জামান স্বাধীন, সহ সভাপতি আকরাম হোসেন, ব্রাইটনপশন নার্সিং ইন্সটিটিউটের এডভোকেট ইয়াহিয়া, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুমিয়া নার্সিং ইন্সটিটিউটের মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পটুয়াখালী ডা. জাফর নার্সিং কলেজের চেয়ারম্যান ডা. এস এম জাফর।

নতুন কমিটির অন্যান্যের মধ্যে নির্বাচিত হন গ্লোবাল নার্সিং কলেজের এমডি খন্দকার রজব আলী শিমুল যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসাবে বগুড়া আইডিয়াল নার্সিং কলেজের চেয়ারম্যান সেলিম রেজা, সহ সভাপতি ব্যাডস নার্সিং বগুড়ার চেয়ারম্যান খলিলুর রহমান ও পাবনা ব্রাইটনেশনের সুলতান মাহমুদ খান ইয়াহিয়া, রুমিয়া নার্সিং ইন্সটিটিউটের কোষাধ্যক্ষ আনতারা ফাহমিদা রিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন, মমতা নার্সিং ইন্সটিটিউটের এমডি শবনম মুস্তারী মমি, নগর নার্সিং কলেজের অধ্যক্ষ প্রিন্স রায়, প্রভাতি নার্সিং ইন্সটিটিউটের সহিদুল ইসলাম, রেডিয়াম নার্সিং ইন্সটিটিউটের আলমাস আলী, পাবনা আইডিয়ালের পরিচালক জুয়েল প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জয়পুরহাটস্থ আমেরিকা বাংলাদেশ নার্সিং ইন্সটিটিউটের দেওয়ান কামরুজ্জামান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31