IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> খেলা >> অনুশীলনে ব্রাজিল যাচ্ছে রাজশাহীর তিন ফুটবলার

অনুশীলনে ব্রাজিল যাচ্ছে রাজশাহীর তিন ফুটবলার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তিন কিশোর ফুটবলার অধিকতর উন্নত প্রশিক্ষণ নিতে ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে যাচ্ছে।

অনূর্ধ্ব-১৭ এর খেলোয়াড় হিসেবে সারাদেশ থেকে দেশটিতে যাওয়ার সুযোগ পেয়েছে ১৫ ফুটবলার। তাদের মধ্যে সেরা ১১ জনের তিনজন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল এই তিন তরুণ ফুটবলারের প্রশিক্ষণের সুবিধার্থে নিজ কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গির হোসেন।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে অধিকতর উন্নত প্রশিক্ষণ নিতে ব্রাজিলে যাওয়ার উদ্দেশে সারাদেশ থেকে ৪০ জন খেলোয়াড় একটি প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে ১৫ জন বাছাই করে ক্রীড়া মন্ত্রণালয়। এরমধ্যে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার তিনজন।

রাজশাহীর এই তিন খেলোয়াড় হলেন, মহানগরীর রামচন্দ্রপুর এলাকার ফরহাদ, মোহনপুর উপজেলার ধুরইল এলাকার আবির হাসান এবং পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকার ক্ষদ্র নৃ- গোষ্ঠীর নিবাস কুজুর।

এবিষয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবল খেলাধুলাকে বিকশিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে। সারাদেশ থেকে মাত্র ১৫ জন ফুটবলারকে ব্রাজিল যাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে সেরা ১১ জনের তিনজন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার। এ অর্জন রাজশাহীর তরুণ ফুটবলারদের আনন্দিত ও উৎসাহিত করেছে।

জেলা প্রশাসক আব্দুল জলিল আরও বলেন, ‘করোনা দুর্যোগের মধ্যেও আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে সাময়িকভাবে আমাদের তরুণ খেলোয়াড়দের প্র্যাকটিস করার সুযোগ করে দিয়েছি। আর এ সকল উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে ক্রীড়া প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক দিক নির্দেশনায়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন, আমাদের সফলতা দিন দিন বেড়ে চলেছে। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, এই সংস্থার মাধ্যমে দেশে ভালমানের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখা। সেই চেষ্টা নিয়েই দীর্ঘদিন গ্রামের মানুষের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসক একজন ক্রীড়ামোদী মানুষ। তিনি শত ব্যস্ততার মাঝেও সবসময় খোঁজখবর রাখেন।

জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গির হোসেন বলেন, ফুটবল খেলাকে ধরে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সংস্থার ক্ষুদে খেলোয়াড়দের সঠিক যাচাই-বাছাইয়ে মাধ্যমে চূড়ান্ত করা হয়। তাই ফরহাদ, আবির ও নিবাসের মতো ভালো খেলোয়াড় খুঁজে পেয়েছি।

তাঁরা উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে যাচ্ছে শুনে বেশ ভালো লাগছে। আমাদের এখন একটাই চাওয়া, তাঁরা যেন জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়ে দেশের মুখ উজ্জল করতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31