ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ২৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, দুর্গাপুর থানা ৭ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ২ জন, বাঘা থানা ৭ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ১১ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ শ্রী হরেন মুরমু (৪০) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ সিদ্দিক আলী (৪০) কে ২৮ গ্রাম গাঁজা, স্বাধীন (৩১) কে ২০ গ্রাম গাঁজা, মমিন সরকার (২৩) কে ১ গ্রাম হেরোইন এবং জয়নাল আবেদীন (২৩) কে ১৫গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ দুলাল (৪০) ও শামীম মন্ডল (২১) কে ২০পিচ ইয়াবাসহ আটক করে। বাঘা থানা পুলিশ রফিকুল ইসলাম (৫১) কে ৭৫ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ আটক করে এবং ১৫৫ কেজি ভেজাল গুড় উদ্ধার করে। ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী এলাকা হতে শামীম হোসেন (৩০) কে ২৫ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


