ধূমকেতু প্রতিবেদক : টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল) এর ২ম পর্বের খেলা সোমবার (২৫ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হোম ভেন্যুতে গোলের বন্যায় ভেসে গেছে বাংলাদেশ পুলিশ ক্লাব। সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড ৬-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ক্লাববে।
সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড এর খেলোয়াড় খেলার প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় নাইজেরিয়ান ফুটবলার এমফোন সানডে ১টি গোল করে যাত্রা শুরু করে। এর পর আরো ২টি গোল করে ইমিকা ওকবুগা ৩১ ও উজবিকাস্তানের ফুটবলার আসরোর গফুরো ৩৯ মিটিটে গোল করেন।
বাংলাদেশ পুলিশ ক্লাবের কোয়াতে ডি ভরেস ফুটবলার দিজিজি ম্যাকসিনিন ৪৫ মিনিটের মাথায় ১টি গোল পরিশোধ করেন। এর পর পথমার্ধে কোন দলই গোল করতে পারেনি তবে পুলিশ অনেক সুযোগ পেয়ে হাতছাড়া হয়েছে গোলের।
দিত্বীয়ার্থের খেলা শুরু হলে উজবিকাস্তানের ফুটবলার আসরোর গফুরো ৬৯, ফয়সাল আহমেদ ৭৮ ও সাজ্জাদ হোসেন ৮২ মিনিটে গোলগুলি করেন ফলে ৬-১ গোলে হেরে যায় বাংলাদেশ পুলিশ।
আগামী ৭ মে বাংলাদেশ পুলিশ ও লেঃ শেখ জামাল ধানমন্ডি লিমিটেড এবং ৮ মে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও উত্তরা বারিধারা ক্লাব।


