ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ১৪৪ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার মুজিব বর্ষের ঘর।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।
তানোর উপজেলার পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি ছিলেন, তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।
সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তানোর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন এলাকার উপকার ভোগীসহ সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


