ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শিরোইল এলাকায় ১০০ বোতল চোলাই মদসহ শাকিল (৫০) ও রবিন (৩৪) নামের দুজনকে গত সোমবার রাত ১১টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাদের গ্রেপ্তার করে।
মহানগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুজনের কাছ থেকে উদ্ধার হওয়া বস্তায় ১০০ বোতলে প্রায় ৩৬ লিটার চোলাই মদ পাওয়া গেছে। অভিযানের সময় আরও একজন পালিয়ে গেছেন। এ নিয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news