IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> পবায় তিন ভূয়া র‌্যাব সদস্য গ্রেপ্তার

পবায় তিন ভূয়া র‌্যাব সদস্য গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : পবায় চাঁদাবাজি অভিযোগে তিন ভূয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, পবা থানার চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার আবেদ আলীর ছেলে নয়ন ইসলাম (২৯), ইমরান আলীর ছেলে জাহিদ (২০) এবং নেত্রকোনা জেলার বারহাট্টা থানার মল্লিকপুর উত্তরপাড়ার ইসলাম উদ্দিনের ছেলে মানিক (৩৫)।

আরএমপি’র সূত্রে জানা যায়, আকবর আলী নামের এক ব্যাক্তি গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৭ টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে পবা থানার চৌবাড়িয়া জসইতলা বিলে পৌঁছিলে কতিপয় ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে তাকে আটকের চেষ্টা করে। আকবর আলী ভয় পেয়ে পালানোর সময় পাশের পাট ক্ষেতে পরে গেলে র‌্যাব পরিচয়দানকারী আসামিরা তাকে ধরে ফেলে। এরপর তার কাছে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নেয় এবং ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মাদক মামলা দিয়ে চালান দিবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে।

টাকা দিতে না পারায় আকবর আলীকে সেখানে তারা প্রায় ২-৩ ঘন্টা আটকিয়ে রেখে মারপিট করে গুরুত্বর আহত করে। আকবর আলীকে র‌্যাব পরিচয়দানকারীরা হত্যারও হুমকি দেয়। আকবর আলী ভয়ে চিৎকার শুরু করলে করলে পবা থানার টহল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নয়ন ও জাহিদকে আটক করে। এসময় আসামি নয়নের কাছ থেকে আকবর আলীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার হয়। ঘটনার সময় আরো দুইজন কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে আরেক আসামি মানিককে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31