IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল
Home >> রাজশাহী >> বাঘার অন্তরাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান

বাঘার অন্তরাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর বড় ছয়ঘটি গ্রামের অন্তরা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। অন্তরা খাতুন মেডিকেল কলেজে চান্স পেলেও টাকার অভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তার পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাজুবাঘা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলুর রহমান ফজল, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, গড়গড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও আবদুল গনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান, বাঘা প্রেস ক্লাবের সাংবাদিক আবদুল লতিফ মিঞা, নুরুজ্জামান, আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন, লালন উদ্দিন, আবদুল হামিদ মিঞা অন্তরার বাড়িতে হাজির হয়ে তার হাতে ভর্তির খরচ প্রদান করেন। এ সময় তার মা রসুনারা বেওয়া পাশে ছিলেন।

এসময় মেডিকেলে চান্স পাওয়া অন্তরা বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছা শক্তি আর সবার দোয়ায় এ পর্যায়ে পোঁছাতে পেরেছি। কিন্তু আমার পরিবারের পক্ষে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল। বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানার পর আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ।

এর আগে তাকে আর্থিক সহযোগিতা করেন জেলা জেলা প্রশাসক, র‌্যাব-৫, উপজেলা কৃষি কর্মকর্তা, এক্সিম ব্যাংক, স্থানীয় তার শিক্ষা প্রতিষ্টান।

উল্লেখ্য, দরিদ্র পরিবারের মেয়ে অন্তরা খাতুন। তার বাবা ১৮ বছর পূর্বে দূরারোগ্য ব্যাধিতে মারা যায়। পরবর্তীতে তার মা রসুনারা বেওয়া অন্যের বাড়ীতে কাজ করে ও ভাই সোহেল রানা রাজমিস্ত্রির দিনমজুরী করে সংসার চালানোর পাশাপাশি তার লেখপড়ার খরচ যোগান দেয়। এবার এমএজি ওসমানী মেডিকেল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে মেধা তালিকায় ভর্তি হওয়ার সুযোগ পেলেও আর্থিক অনটনের কারণে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি গোচর হয়। এরই প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির অন্তরার বাড়িতে হাজির হয়ে তার হাতে ভর্তির খরচ প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31