ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনুপর উপজেলার মৌগাছি ইউনিয়নে বৃহষ্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে মৌগাছি ইউনিয়ন পরিষদের দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ১০৩৫ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ উদ্বোধন করেন, মৌগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব রাশেদুল ইসলাম, ইউপি সদস্য কামাল হোসেন, নাসির উদ্দিন, মেজর আলী, একরাম আলী, সাইদুর রহমান, জালাল উদ্দিন, আনোয়ার হোসেন খান, আব্দুল ওহাব দেওয়ান, মোজাফ্ফর হোসেন, আনোয়ারা, মিনা, ফেরদৌসী, হিসাব সহকারি জাকিউল ইসলাম প্রমুখ।


