IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ প্রতিপাদ্যে জেলা লিগ্যাল এইড কমিটি দিবসটি উদযাপন করেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আছাদুজ্জামান রাজশাহী আদালত চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে সেখান থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। নগরীর ভেড়িপাড়া মোড় ঘুরে র‌্যালিটি আবার আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আছাদুজ্জামান। তিনি বলেন, দরিদ্র জনগণের প্রতি বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার সকল জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে। দরিদ্র মানুষের আইনগত অধিকার প্রাপ্তিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করার আহ্বান জানান তিনি।

স্বাগত বক্তব্য দেন, জেলা লিগ্যাল এইড অফিসার তানযীম আলম তাবাসসুম। তিনি জানান, রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস থেকে ২০১৭ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১ হাজার ১২০ জন আইনি পরামর্শ গ্রহণ করেছেন। ১২ হাজার ৬১৫টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে মামলা নিষ্পত্তি হয়েছে ৮ হাজার ৯৪২টি। মামলা চলমান আছে ৪ হাজার ৪০২টি। এ ছাড়া ২০১৬ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য এখানে আবেদন করেছেন ৬৫৮ জন। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৫৭৭টি। চলমান রয়েছে ৮০টি। এডিআরের মাধ্যমে আদায় করা হয়েছে ৮৬ লাখ ৬৭ হাজার ৩৫১ টাকা।

আলোচনা সভা শেষে লিগ্যাল এইডের সেরা প্যানেল আইনজীবীদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে মহানগর দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসাইন, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কাসেম উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকবৃন্দ, রাজশাহী কেন্দ্র্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাসহ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাস্ট, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্র্যাক, সচেতন, এইড কুমিল্লা, এসিডি, ওলার, পরিবর্তন, দিনের আলো হিজড়া সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে রাজশাহীর আদালত প্রাঙ্গনে দুইদিনের লিগ্যাল এইড মেলারও আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31