IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে বিনোদন প্রেমীদের ঈদ আনন্দে ভাটা

রাজশাহীতে বিনোদন প্রেমীদের ঈদ আনন্দে ভাটা

ধূমকেতু প্রতিবেদক : কয়েকদিন টানা গরমের পর ঈদের দিন সকাল থেকে হয়েছে বৃষ্টি। এ বৃষ্টিতে প্রশান্তি আসলেও বিনোদন প্রেমী মানুষদের আনন্দে ছেদ পড়েছে। সকাল থেকে বৃষ্টিবন্দি ঈদ কাটছে মহানগরবাসীর। প্রচন্ড খরার পর অবশেষে বর্ষণমুখর হয়ে উঠেছে রাজশাহী। তাই টানা তাপদাহ আর তীব্র গরমে পর এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে ঠিকই, তবে বিড়ম্বনারও কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই ‘ঈদ’। বাঁধন ছেড়া উচ্ছ্বাস আর বাঁধ ভাঙা আনন্দ সবকিছুই ঘুরে বেড়ানোতেই নিহিত। মানুষ যেমন ভিড়ের মধ্যে থেকে শেকড়ে ফিরতে চায়, আবার মনের একাকীত্ব ঘোচাতে ভিড়েও হারাতে চায়। আর ঈদের মত উৎসব হলে তো কথাই নেই। কিন্তু বৃষ্টির কারণে সেই ঈদ আনন্দ এখন নিরান্দ হয়ে পড়েছে। বেশির ভাগ মানুষ ঘরবন্দি অবস্থায় ঈদ কাটায়।

তবে শেকড়ের টানে ফেরা মানুষগুলোর জন্য ঈদের দিন থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শেষ পর্যন্ত তাই ঘটে। কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি। এভাবেই কাটছে ঈদুল ফিতরের সকাল-বিকেল। রাজশাহী আবহাওয়া অফিসের রেইন গেজ (বৃষ্টি পরিমাপক যন্ত্র) বলছে আজ দিন ৫৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। সকালের পর কখনো গুঁড়ি গুঁড়ি কখনো মুষলধারে বৃষ্টি চলে বেলা ৩টা পর্যন্ত। এতে মহানগরীর অনেক নিচু এলাকার সড়কে পানি জমে যায়। রাস্তায় রিকশা, সিএনজি চলাচল কম থাকায় ঈদ বিনোদনের জন্য বাইরে যেতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

মঙ্গলবার (৩ মে) ভোর থেকে শুরু হয় বর্ষণ। বৃষ্টিতে তাই ঈদের ছুটিতে বেশির ভাগ মানুষ গৃহবন্দি হয়ে পড়েন। বৃষ্টিতে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শহীদ জিয়া শিশু পার্ক, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক, পদ্মাপাড়সহ মহানগরীর বিনোদনকেন্দ্রগুলোও প্রায় ফাঁকা ছিলো। নদীর ধারে বাইরে থেকে আসা কিছু বিনোদন প্রেমী দেখা গেলেও তা তেমন উল্লেখযোগ্য পরিমান ছিলোনা। ঈদের ছুটিতে এমনিতেই পথঘাট ফাঁকা, যানবাহন চলাচল ছিলো কম। এর ওপর বৃষ্টি চলায় প্রধান প্রধান সড়কগুলোওতে ছিলোনা কেমন ভিড়। ঘরবন্দি বিনোদন পিয়াসু মানুষগুলোর একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ইনস্ট্রোগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, অনলাইন নিউজপোর্টাল ও টেলিভিশন।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজিব খান বলেন, মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিট থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত রাজশাহীতে ৫৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর থেমে থেমে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টি হয়। তবে তার পরিমাণ নিরূপণ করা হয়নি। আজ রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৮ বছর পর গত ১৫ এপ্রিল রাজশাহীতে তাপমাত্রার অতীতের রেকর্ড ভাঙে। ওইদিন বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরও আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31