IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> টপ নিউজ >> গ্রিল কেটে স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

গ্রিল কেটে স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদের ছুটিতে ফাঁকা হয়ে পড়া রাজধানীর হাতিরঝিলে একটি বাসার জানালার গ্রিল কেটে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

ঈদের দিন মঙ্গলবার রাতে চুরির এই ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে হাতিরঝিল থানার একটি দল ঘটনাস্থলে যায়।

চুরির খবর নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর বলেন সকালে হাতিরঝিল থানা পুলিশ মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরি অভিযোগ পায়। বাসাটি থেকে স্বর্ণালংকারসহ দামি মালামাল চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়। আমরা মাত্র বাসাটিতে এসেছি, অভিযোগের সব তথ্য যাচাই করে দেখছি।

তিনি বলেন, বাসার মালিক চুরির ঘটনায় মামলা করবেন। মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে, মোট সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার হাড়, হাতের চুরি, নেকলেস ও টিকলি। এছাড়া দুটি ক্যামেরা, দুইটি হার্ডডিক্সসহ নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।

এইআই আরও বলেন, বাসাটির একটি শয়নকক্ষে এই চুরির ঘটনা ঘটেছে। তবে অন্য রুমে বাসার মালিকের বাবা ছিলেন বলে আমরা শুনেছি। এসব তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, বাসাটি মূলত বরিশালের ‘দক্ষিণের সময়’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট আবরার হোসেন ভাড়া নিয়েছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে বাসাটি থাকতেন।

এছাড়া বাসাটিতে আবরার হোসেনের বাবা এবং ওই পত্রিকার প্রধান সম্পাদক আলম রায়হান মাঝে মধ্যে এসে থাকতেন। ঈদের ছুটিতে আবরার হোসেন তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ায় তার বাবা বাসাটিতে ছিলেন।

দুটি কক্ষ ড্রয়িং রুম বিশিষ্ট ফ্ল্যাটটিতে চুরিটি মূলত মাস্টারবেডে হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news