IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> বিনোদন >> ঈদ শুভেচ্ছা বার্তায় কি ভুল করলেন শাহরুখ?

ঈদ শুভেচ্ছা বার্তায় কি ভুল করলেন শাহরুখ?

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিদিনই মান্নাতের বাইরে ভিড় থাকে বলিউড অভিনেতা শাহরুখের ভক্তদের। তবে ঈদে সেই ভিড় বেড়ে যায় কয়েকগুণ। শাহরুখকে এক ঝলক দর্শন পেতে সকাল থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা। শাহরুখও নিরাস করেন না ভক্তদের।

ঈদের দিন সকাল থেকেই মান্নাতের সামনে হাজার হাজার মানুষের ভিড় ছিল। সেই ভিড় সামাল দিতে কষ্ট পোহাতে হয়েছে পুলিশকে। সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন তিনি।

পরনে ব্লু ডেনিম ও ব্লু টিশার্ট, চোখে সানগ্লাস। প্রিয় তারকাকে এক ঝলক দেখেই ভক্তদের বাঁধ ভাঙল উচ্ছ্বাসের। ভক্তদের সঙ্গে গ্রুপ সেলফি তুলে পোস্ট করেন কিং খান নিজেই। সবার জন্য দোয়াও করলেন সুপারস্টার। যদিও গত দু-বছর করোনার কারণে তার এ নিয়মে বত্যয় ঘটেছল।

শুধু মান্নাতেই নয় সোশ্যাল মিডিয়ায়ও ছবি পোস্ট করে কোটি কোটি ভক্তকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কিং খান। এদিন ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুকে ইংরেজিতে শাহরুখ লেখেন, ‘How lovely to meet you all on Eid…. May Allah bless you with love happiness and may the best of your past be the worst of your future. Eid Mubarak.’

এই পোস্টে ‘ভুল’ খুঁজতে নেমেছে নেটিজেনদের একাংশ। শাহরুখের দেয়া পোস্ট বাংলা করলে দাঁড়ায় ‘ঈদে আপনাদের সকলের সঙ্গে দেখা হল। আমার জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত মধুর। প্রার্থনা করি, আল্লাহ আপনাদের সকলকে ভালোবাসায় ভরিয়ে দিক। আপনাদের অতীতের সবচেয়ে ভালো সময় যেন ভবিষ্যতের সবচেয়ে খারাপ সময় হয়ে ওঠে। ঈদ মোবারক!’

পোস্টটিতে শাহরুখের শুভেচ্ছার শেষ লাইন নিয়েই যত প্রশ্ন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘অতীতের ভালো সময় ভবিষ্যতে খারাপ কেন হতে যাবে?’ যদিও এই শুভেচ্ছা বার্তার অন্তর্নিহিত অর্থটা অনেক গভীর। মূলত শাহরুখ বুঝাতে চেয়েছেন, তার ফ্যানদের ভবিষ্যতের সময় এতোটাই ভালো আসুক, যে অতীতের ভালো সময়টাও তার সামনে ফিকে হয়ে যাক।’ শাহরুখের অধিকাংশ ভক্তরা অবশ্য বাদশার মনের কথা বুঝতে পেরেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31