IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে সাশ্রয়ী হতে বলেছেন’

‘প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে সাশ্রয়ী হতে বলেছেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ববাজারে খাদ্যসহ সব ধরনের পণ্যের দামবৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ‘কৃচ্ছ্রতা সাধন ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন’ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, অর্থ ব্যয়ে সাশ্রয়ী ও পরিতিমিতিবোধ দেখাতে হবে, অপচয় করা যাবে না, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সরকারপ্রধানের পক্ষ থেকে এই নির্দেশনা আসে।

পরে সংবাদ সম্মেলনে সভার আলোচনার বিষয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওই বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়। এছাড়া স্বায়ত্বশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ৯ হাজার ১৩০ কোটি টাকার এডিপি অনুমোদন পায়।

পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, আলোচনায় আরেকটা বিষয় গুরুত্ব পেয়েছে, সেটা হল অপচায় রোধ করা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের সাধারণ মানুষকে কৃচ্ছ্রতা সাধন ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

এম এ মান্নান বলেন, সরকারি-বেসরকারি সব খাতে সব বিষয়ে সাশ্রয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী, বিদ্যুৎ-পানি থেকে শুরু করে কোনো খাতে অপচয় করা যাবে না।

প্রধানমন্ত্রী ভ্রমণের বিষয়ে নির্বাহী আদেশ দিয়েছেন। ‍সুতরাং সব বিষয়ে সাশ্রীয় হতে হবে, অহেতুক সম্পদ নষ্ট করবেন না।

তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে কৃচ্ছ্রতা সাধনের এই পরামর্শে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, এই বার্তা ভয়ের কোনো কারণে নয়। আমরা সঠিক পথেই আছি। অন্যান্য দেশের সঙ্গে আমাদের তুলনীয় নয়। তবে নিজের ঘর সামলানো অনেক বেশি দরকার, সেটাই বলেছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আইএমইডি সচিব আবু হেনা মোরশেদ জামান এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মো. মামুন আল রশীদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news