ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।
বুধবার (১৮ মে) ভোর চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কে কয়েন গোরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম মনিরুজ্জামান (৩৬) ও আল মাহবুব (৪২)। তারা চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতোলা পশুরহাটপাড়া ও গহরপুর এলাকা বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন বলেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী নোহা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-৭৫৮৬) সাথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাবনা গামী বালু বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৪৮৬৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহা মাইক্রোবাসেটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নোহা মাইক্রোবাসের চালক নিহত হয়। মাইক্রোবাসের থাকা আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের যাত্রী মাহবুবের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও নোহা মাইক্রোবাসটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।


