ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন টঙ্গীর এরশাদনগর এলাকায় স্বাস্থ্য সম্মত নগরী গঠনের লক্ষে আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (টঙ্গী আরবান প্রোগ্রাম), গাজীপুর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর যৌথ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১ টার দিকে ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমদ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানটির উদ্বোধন করেন।
অভিযানে উপস্থিত ছিলেন, জনি রোজারিও, টেকনিক্যাল কো-অর্ডিনেটর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ; গোলাম মোস্তফা, প্রজেক্ট অফিসার, রেড ক্রিসেন্ট সোসাইটি; কমান্ডার নজরুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এরশাদগর; ইউসুফ আলী খান, সেন্টার ম্যানেজার, টিডিএইচ; টঙ্গী আরবান প্রোগ্রাম।
আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের লরেন্স ফলিয়া, জসিম উদ্দিন, মি. বনি হালদার, কামনাষিস নকরেক, শ্রাবন্তী বিশ্বাস এবং রিপা চাকমা।

টঙ্গী এরশাদ নগর এলাকাটি ঘন বসতিপূর্ণ, এখানে নিন্ম আয়ের মানুষ কষ্টের সহিত বসবাস করে। বর্ষা মৌসুমে এখানে প্রায়ই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ড্রেইনের ময়লা ঘরে ও রাস্তায় চলে আসে যা শিশুদের স্বাস্থের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। আসন্ন বর্ষা মৌসুমের আগাম প্রস্তুতি হিসাবে এলাকার জনগণকে সচেতন করার লক্ষে, তাদের স¦তঃফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এলাকার ৮টি ব্লকের মোট ২৪টি রাস্তা ও ড্রেইন থেকে ময়লা পরিস্কার করা হয়।
স্থানীয় কাউন্সিলার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এনজিও প্রতিনিধিগণ এক সাথে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটি তদারকি করে কাজের গুনগত মান বিবেচনাপুর্বক বøক ভিত্তিক তিনটি টিমকে যথাক্রমে ১ম, ২য় এবং ৩য় নির্বাচন করেন ও পুরস্কার প্রদান করেন। উক্ত কার্যক্রমকে সাধারণ এলাকাবাসিগণ অত্যন্ত সাধুবাদ জানান।
৪৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ফারুক আহমদ বলেন, ‘‘এখন থেকে প্রতি মাসে ৪৯ নং ওয়ার্ড এর জনগণ ও প্রতিবেশী উন্নয়ন কমিটির সদস্যদের নিয়ে এলাকা নিয়মিত পরিস্কার করবো”।


