IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> পবার মিয়াপুরে সরকারী রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ

পবার মিয়াপুরে সরকারী রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার মিয়াপুর গ্রামে জনসাধরণের চলাচলের সরকারী রাস্তায় ইট দিয়ে প্রাচীর নির্মাণ ও বাঁশের বেড়া দিয়ে কিছু অংশ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কামরুজ্জামান (৪৫) নামের একব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে নিয়ে এলাকাবাসীর পক্ষে মিয়াপুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে হাফিজুর রহমান ওরফে দুলাল (৩২) আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাফিজুর রহমানের জমির পাশে একই গ্রামের কামরুজ্জামানের জমি রয়েছে। অধিকাংশ জমি তিনি বিক্রি করে দিয়েছেন। জমিতে চলাচলের জন্য জমির নকশায় সরকারী রাস্তা দেখানো আছে। দীর্ঘ ২৪ বছর ধরে স্থানীয় মানুষ তাদের প্রয়োজনে সেই রাস্তাটি ব্যবহার করছে। কামরুজ্জামান চলতি বছরের গত ৩০ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে বাঁশ ও বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়।

এরপর হাফিজুর বিবাদী কামরুজ্জামান নামের ওই ব্যক্তিকে সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার জমির উপর রাস্তা আমি বন্ধ করবো। তিনিসহ স্থানীয়দের বাধা উপেক্ষা করে কামরুজ্জামান সরকারী রাস্তা সীমানা প্রাচীর ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন।

এদিকে, এ ঘটনায় শুধু আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় নয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), রাজশাহী জেলা প্রশাসক ও পবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিস্তারিত তুলে ধরে ডাকযোগে অভিযোগ করেছেন হাফিজুর রহমান দুলাল। এ সব অভিযোগে তিনি উল্লেখ করেন, মিয়াপুর মৌজার জেএল নং-৬৫, আরএস দাগ নং-৩২৭, এর পূর্বের শ্রেণী ছিল ডহর বর্তমানে সেটি রাস্তা হয়েছে। ওই ৩২৭ নং দাগে স্থানীয় ইউনিয়ন পরিষদ ৫০ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করে রাস্তা হিসেবে এলাকার জনগন ব্যবহার করছে। এরপরও স্থানীয় কামরুজ্জামান নামের একব্যক্তি ওই রাস্তাটি নিজের জমি দাবি করে সীমানা প্রাচীর ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এখন সেই রাস্তাটি তিনি বিক্রির চেষ্টা করছেন। তাই বিষয়টি সরজমিনে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কাশিয়াডাঙ্গা থানার এসআই ইমরান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের চেষ্টা করা হবে। স্থানীয়ভাবে ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যে সরকারী রাস্তাটিকে কামরুজ্জামান নিজের জমি দাবি করছেন সেটি প্রকৃতপক্ষে যে দীর্ঘদিন ধরে সরকারী রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে তাতে স্থানীয় ৯২ জন ব্যক্তি স্বাক্ষর করেছেন। সেই স্বাক্ষর সম্বলিত অভিযোগ এলাকাবাসীর পক্ষে প্রদান করেছেন কামরুজ্জমান।

সোমবার (২৩ মে) সরজমিনে মিয়াপুর গ্রামের সেই রাস্তায় দিয়ে দেখা গেছে, রাস্তার উপরে ইট নিয়ে প্রাচীর নির্মাণ করা হয়েছে। স্থানীয় হাফিজুর রহমানের দাবি, ১৭ ফিট প্রশস্থ রাস্তায় প্রাচীর ও বেড়া দিয়ে ঘিরে ছোট করে ফেলা হয়েছে। এতে এলাকাবাসীর চলাচলে সমস্যা হচ্ছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, এই জায়গাটি দীর্ঘদিন ধরে আমরা সরকারী রাস্তা হিসেবে ব্যবহার করে আসছি। কিন্ত হঠাৎ কামরুজ্জামান সেটি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি দ্রুত সরিয়ে রাস্তা উন্মুক্ত করার জন্য দাবি করছি।

অভিযোগের বাদী হাফিজুর রহমান বলেন, কাশিয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছি। থানা থেকে তদন্ত চলছে। আশা করছি আমরা এলাকাবাসী ন্যায্য বিচার পাবো। ইট দিয়ে প্রাচীর নির্মাণ ও বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করা কামরুজ্জামানের যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে তাকে পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31