IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> জাতীয় >> ঢাবিতে ফের ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ঢাবিতে ফের ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীরা। ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে তাদের ধাওয়া দেয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা।

জানা যায়, হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীরা এবং কার্জন হলের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়।

ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্টের ভেতরে ঢুকে যায়। এ সময় ছাত্রলীগ-ছাত্রদল উভয় পক্ষের হাতেই লাঠিসোটা দেখা যায়।

এর আগে গত মঙ্গলবারও (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছিল। আহত হয়েছিলেন দু’পক্ষের অন্তত ৩০ জন।

ছাত্রদল অভিযোগ করেছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ। অপরদিকে ছাত্রলীগ বলেছে, বহিরাগতদের নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করেন।

নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের এই হামলার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল ছাত্রদল। বৃহস্পতিবার ও শুক্রবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ ও বিশ্ববিদ্যালয়), জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এসময় তাদের হাতে লাঠিসোটা দেখা যায়। তাদের সেই মিছিল কিছুদূর এগোতেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধাওয়া দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news