IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে বাংলাদেশী দুই পুলিশ নিখোঁজ

নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে বাংলাদেশী দুই পুলিশ নিখোঁজ

পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নেদারল্যান্ডসে প্রশিক্ষণ নিতে গিয়ে নিখোঁজ হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। ৮ সদস্যের টিমের বাকি ৬ জন দেশে ফিরলেও ওই দুইজন ফেরেননি।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর পুলিশে ডগ স্কোয়াড গঠনের জন্য নেদারল্যান্ডসে প্রশিক্ষণ নিতে পাঠানো হয়েছে পুলিশের ৮ সদস্যকে।

চট্টগ্রামের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর গণমাধ্যমকে বলেছেন, যে আটজনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে ছয়জন মঙ্গলবার দেশে ফিরলেও দুজন আসেননি।

এই দুই পুলিশ সদস্য হলেন, কনস্টেবল মো. শাহ আলম এবং কনস্টেবল রাসেল চন্দ্র দে। ফিরতি ফ্লাইটের আগের দিন তারা হোটেল থেকে বেরিয়েছিলেন। সঙ্গীরা তাদের আর কোনো খোঁজ পাননি।

পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, তাদের বিষয়ে পুলিশ সদর দপ্তরে ‘মিসিং রিপোর্ট’ করা হয়েছে।

ডগ স্কোয়াড গঠনের জন্য গত বছরের মাঝামাঝি সময়ে পুলিশ সদর দপ্তরে একটি প্রস্তাব পাঠায় চট্টগ্রাম নগর পুলিশ। স্কোয়াডে দুই প্রজাতির বেশ কিছু কুকুর রাখার কথা বলা হয় সেখানে।

কুকুর সরবরাহ এবং প্রশিক্ষণের দায়িত্ব পায় মেসার্স রিফা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার কোম্পানি। সে অনুযায়ী ‘ম্যানেজমেন্ট, হ্যান্ডলিং অ্যান্ড ট্রেইনিং অব ডগ’ বিষয়ে প্রশিক্ষণ নিতে গত ৯ মে আট সদস্যের প্রতিনিধি দলটি নেদারল্যান্ডসে যায়।

চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে ওই দলে ছিলেন একজন এসআই (সশস্ত্র), একজন নায়েক এবং পাঁচজন কনস্টেবল।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো.কামরুজ্জামান।

শুক্রবার সন্ধ্যা ৬টায় তিনি বলেন, ৮ জনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে ৬ জন মঙ্গলবার দেশে ফিরলেও দুজন আসেননি।

তারা স্বেচ্ছায় ফিরে আসেননি নাকি তাদের কোনো সমস্যা হয়েছে এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, তারা দুজন অবশ্যই মিসিং। এখন তারা নিজে থেকে ফিরে আসেননি নাকি তাদের কোনো সমস্যা হয়েছে সে বিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা পরিবারের সাথে কোনো যোগাযোগ করেছে কিনা। যদি করে তাহলে পুলিশের সাথে পরিবারকে যোগাযোগ করতে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news