IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ফোনের তথ্যে মিলল র‌্যাবের লুট হওয়া অস্ত্র

ফোনের তথ্যে মিলল র‌্যাবের লুট হওয়া অস্ত্র

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা থেকে ফোন কলের সূত্র ধরে চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাবের কাছ থেকে লুট করা অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুল নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

এর আগে বারইয়ারহাট পৌর এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন র‌্যাবের লুট হওয়া অস্ত্রটি ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টা আলটিমেটাম দেন। এর ১৬ ঘণ্টার মধ্যে লুট হওয়া অস্ত্রটি পাওয়া গেল।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, শনিবার গভীর রাতে দক্ষিণ আফ্রিকা থেকে একটি ফোন নম্বর থেকে জানানো হয় যে- ‘র‌্যাবের লুট হওয়া অস্ত্রটি বারইয়ারহাট পৌরসভার মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে রয়েছে।’ এরপর ওসি নিজেই তার টিম নিয়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে যান। এ সময় অস্ত্রের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটে দাবি করা হয়-‘অস্ত্রটি পাওয়ার পর ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জমা দিতে পারিনি।’ অস্ত্রটি উদ্ধারের পরপরই জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

বুধবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে শান্তিরহাট রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হামলার শিকার হন র‌্যাব সদস্যরা। মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য র‌্যাবের দল সাদা পোশাকে এলাকায় গিয়েছিলেন। হামলার আগে একটি কাভার্ডভ্যান দিয়ে র‌্যাব সদস্যদের গতিরোধ করা হয়।

পরে কাভার্ডভ্যানে থাকা লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দেয়। এ চিৎকার শুনে স্থানীয় লোকজন আসেন। স্থানীয় লোকজনসহ দুষ্কৃতকারীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় দুই র‌্যাব সদস্যসহ তিনজন গুরুতর আহত হন। আহত র‌্যাব সদস্যরা বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31