IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাবিতে সাংবাদিককে মারধর, ছাত্রলীগ নেতা বহিষ্কার

রাবিতে সাংবাদিককে মারধর, ছাত্রলীগ নেতা বহিষ্কার

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠুনকো এক ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিককে মারধর করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও গর্হিত কাজ হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁদের প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি একটি ব্যবস্থা নেবে।

সোমবার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে পূর্ব ঘোষিত আলোচনার অংশ হিসেবে ক্যাম্পাস সাংবাদিকদের এসব কথা বলেন অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উপাচার্য বলেন, গিয়াসউদ্দিন অনাবাসিক ছাত্র, তাঁকে হল থেকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি আবাসিক হলগুলোতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। সেজন্য স্থায়ী পরিকল্পনা গ্রহণের ব্যবস্থা ইতোমধ্যে নেয়া হয়েছে। তাছাড়া প্রাধ্যক্ষদেরও যথাযথ দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এরআগে, রোববার (২৯ মে) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুমে সিগারেট খাওয়া নিষেধ করায় শাহাবুদ্দিন নামের এক শিক্ষার্থীকে মারধর করেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি গিয়াসউদ্দিন কাজল। ভুক্তভোগী শিক্ষার্থী বিডি মর্নিং’র অনলাইন পোর্টালের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। এঘটনায় তৎক্ষনাৎ প্রতিবাদ জানিয়ে ৩-দফা দাবি পেশ করেন ক্যাম্পাসে অবস্থানরত সাংবাদিকবৃন্দ।

দাবিগুলোর হলো- গিয়াসউদ্দিন কাজলসহ তার দুজন সহযোগীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, দায়িত্বে অবহেলা করায় হল প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহিত প্রদান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আবাসিক হলে শিক্ষার্থীদের উপর এমন ঘটনা নিরসনের লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31