IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে কীর্তিমান পদক পেলেন ১৭ গুনীজন-প্রতিষ্ঠান

রাজশাহীতে কীর্তিমান পদক পেলেন ১৭ গুনীজন-প্রতিষ্ঠান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে রাজশাহী জেলায় স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৫টি ক্যাটাগরিতে ১৬ গুনীজন ও রাজশাহী সিটি কর্পোরেশনকে ‘কীর্তিমান পদক’ প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় চেম্বার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দেন ও সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাসিক মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মানুষ তার কর্মের মাধ্যমে বেচেঁ থাকেন। দেশের প্রতি ভালোবাসা ও মানুষের জন্য কিছু করার ইচ্ছে থেকে কীর্তিমান মানুষ তৈরি হয়। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক ‘কীর্তিমান পদক’ প্রদানের আয়োজনটি প্রশংসনীয় উদ্যোগ। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গুনজনদের সংবর্ধনা প্রদান করতে চাই।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু ও রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল। অনুষ্ঠানে অনুভূক্তি ব্যক্ত করেন ড. অরুন কুমার বসাক ও প্রফেসর ড. এম মনজুর হোসেন।

স্বাগত বক্তব্য দেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন।

উল্লেখ্য, প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ‘কীর্তিমান পদক’ পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। ‘কীর্তিমান পদক’ প্রাপ্ত ১৬ জন হলেন, আজীবন সম্মাননা ক্যাটাগরিতে ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে এ্যাড.আব্দুস সালাম (মরনোত্তর), শিক্ষাবিদ ক্যাটাগরিতে অধ্যাপক সনৎ কুমার সাহা, গবেষক ক্যাটাগরিতে ড. অরুন কুমার বসাক, উদ্বাধক ক্যাটাগরিতে রাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর মঞ্জুর হোসেন, সঙ্গীত ও সাংস্কৃতিক ক্যাটাগরিতে এন্ড্রু কিশোর (মরনোত্তর), কথা সাহিত্যিক ক্যাটাগরিতে অধ্যাপক হাসান আজিজুল হক (মরনোত্তর), ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে ফজলে সাদাইন খোকন, ক্রীড়া ক্যাটাগরিতে খালেদ মাসুদ পাইলট, বিজনেস আইকন ক্যাটাগরিতে সদর আলী (মরনোত্তর), সমাজ সেবক ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ সাফিকুল আলম (মরনোত্তর), সাংবাদিক ক্যাটাগরিতে এ্যাড. সাঈদ উদ্দীন আহমদ (মরনোত্তর), বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে সার্জেন্ট সন্দীপ মল্লিক, উদ্যোক্তা ক্যাটাগরিতে আফরোজ আজিজ মুন্নী, শানাজ সুলতানা ও আফসানা আকতার।

জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে প্রধান অতিথি সহ সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31