IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> শহীদ জামিল আকতার রতনের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা

শহীদ জামিল আকতার রতনের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা

ধূমকেতু প্রতিবেদক : ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহী এর উদ্যোগে মঙ্গলবার (৩১ মে) বিকাল ৪ টার দিকে রাজশাহীর লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত-শিবিরের নৃশংস-নির্মম নির্যাতনে নিহত শহীদ জামিল আকতার রতন- এর ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

১৯৮৮ সালের ৩১ মে আজকের এই দিনে শহীদ জামিল আকতার রতন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে ৩৫ জন শিক্ষক ও শতশত ছাত্র-ছাত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করে জামাত-শিবিরের ক্যাডাররা।

স্মরণসভায় সভাপতিত্ব করেন, ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতা ও রাকসু’র সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।

স্মরণসভায় ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতার মধ্যে থেকে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাবু, কামরান হাফিজ ইয়ামিন।

আরও বক্তব্য রাখেন, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল্লা আল মাসুদ শিবলী, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রহমান সন্দেশ, মেরাজুল আলম, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, সাবেক ছাত্রনেতা এ্যাড. আবু রায়হান মাসুদ, আমিরুল, রায়হান উদ্দিন হালিম, তামিম সিরাজী।

সভায় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বী বাদশা, সজীব, নাসির উদ্দিন রুবেল, ছাত্রনেতা ইব্রাহীম, রুহি, সাগরসহ আরো অনেকে।

সভাটি সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক।

স্মরণ সভায় বক্তারা বলেন, শহীদ জামিল আকতার রতন ছিলেন গণতন্ত্রমনা ও অসাম্প্রদায়িক মানুষ। জামাত-শিবিরের রাজনীতি যথাসম্ভব দ্রæততার সাথে নিষিদ্ধ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, এখনই জামাত-শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুললে না পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতা বাস্তবায়িত না হলে সুখি-সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ বির্নিমান সম্ভব হবে না।

সভা থেকে যুদ্ধাপরাধী জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর ও নির্বাচনে জামাতের দলীয় প্রতীক বাতিল করার জন্য প্রধানমন্ত্রী ও শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এর পূর্বে সকালে শহীদ জামিল আকতার রতন-এর সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31