IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় তামাক কর নীতি প্রণয়নের দাবী লফসের

রাজশাহীতে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় তামাক কর নীতি প্রণয়নের দাবী লফসের

ধূমকেতু প্রতিবেদক : ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাকের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতস করতে এবং তামাক মুক্ত বিশ্ব গঠনের দাবীকে জোরালো করতে বিশ্বব্যাপি এই দিবসটি পালিত হয়।

বুধবার (১ জুন) দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ তামাক বিরোধী জোট, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি ও এইড ফাউন্ডেশন এর সহায়তায় রাজশাহী জেলার তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়াজনে মানববন্ধন রাজশাহী কোট শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য প্রদান করেন, লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট এর জেলা সমন্বয়কারী এ্যাড. সামিনা বেগম, বিউকএস এর নির্বাহী পরিচালক হাসিনুর রহমান, নিবুস এর পরিচালক (অর্থ) তৌফিকুর রহমান, লফস এর নির্বাহী সদস্য শিক্ষক সেকেন্দার হোসেন, এ্যাড. নুসরাত মেহেজাবিন প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে দক্ষিণ এশিয়া স্পিকার সামিটে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পুর্ণভাবে নির্মুল করার প্রতিশ্রুতি দেন। এই লক্ষ্য অর্জনের কৌশল হিসেবে তিনি দেশে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়নের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার ৬ বছরেও দেশে তামাক কর নীতি প্রণয়ন হয়নি। বাংলাদেশে কার্যকর তামাক নিয়ন্ত্রণের অতি স্বত্ত্বার একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন করতে হবে। তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন পূর্ববর্তী সমাবেশে বক্তব্যে বক্তারা একথা বলেন। তামাক পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতি বছর ১ লাখ ৬২ হাজার মানুষ মারা যাচ্ছে, প্রায় ৪ লক্ষ মানুষ পঙ্গুত্ব। মানুষের মৃত্যু ও অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনতে হলে তামাকজাত দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিতে হবে। তামাকজাত দ্রব্যের উচ্চ মূল্য ও এর ওপর উচ্চ হারে করারোপ তামাক নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী পদ্ধতি হিসাবে বিশ্বব্যাপি স্বীকৃত। তামাকজাত দ্রব্যের মূল্য ১০ ভাগ বৃদ্ধি পেলে নিম্ন ও মধ্যম আয়ের দেশে তামাকের ব্যবহার ৮ ভাগ পর্যন্ত কমে আসে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে তামাক কর ব্যবস্থা জটিল ও ত্রæটিপূর্ণ তাই এটি তামাকের ব্যবহার কমাতে কার্যকর অবদান রাখতে পাছে না। দেশে তামাক কর নীতি প্রণীত হলে তামাকজাত দ্রব্যের ওপর করারোপ একটি সাধারণ নিয়মের মধ্যে আসবে। এর মাধ্যমে আধুনিক ও কার্যকর করারোপ পদ্ধতি ও কর আদায় পদ্ধতির প্রচলন হবে ফলে তামাক কর ব্যবস্থার জটিলতা কমে আসবে।

তারা আরও বলেন, জাতীয় তামাক কর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে কর প্রশাসন আরো কার্যকর ও দক্ষ হয়ে উঠবে, তামাক কোম্পানীর হস্তক্ষেপ এবং কর ফাঁকি রোধ করা যাবে। এর মাধ্যমে সকল তামাকজাত দ্রব্য, তামাক উৎপদন ও বিক্রয় চেইন, তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণ, তামাক রপ্তানী ইত্যাদি বিষয়কে করজালের আওতায় আনা যাবে। এর ফলে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং তামাকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে আসবে যা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠনকে এগিয়ে নেবে।

মানববন্ধন শেষে তামাক বিরোধী সংগঠনসমূহের একটি প্রতিনিধি দল জাতীয় তামাক কর নীতি প্রণয়নসহ তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি রাজশাহী জেলা প্রশাসক এর কাছে প্রদান করেন।

কর্মসূচিতে বস্তি উন্নয়ন ও কর্মসংস্থা, আত্ম ও সামাজিক উন্নয়ন সংস্থা (আসাউস), নিকুঞ্চ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস) ও রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অব পিপলস (আরডিপিপি) সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31