IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রুয়েটে সিএসই ফেস্ট ২০২২ এর উদ্বোধন

রুয়েটে সিএসই ফেস্ট ২০২২ এর উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে দিনব্যাপী সিএসই ফেস্ট ২০২২ এর উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার প্রশাসক অধ্যাপক ড. আলী হোসেনসহ পরিচালক, বিভাগ/শাখা প্রধানবৃন্দ প্রমুখ।

দেশের অন্যতম টেক কার্নিভাল রুয়েট সিএসই ফেস্ট এ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতশ‘র বেশি শিক্ষার্থীকে নির্বাাচিত করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দেশের ৭০টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজারেরও বেশী মেধাবী শিক্ষার্থীরা নিবন্ধণ করেন।

অংশগ্রহণকারীদের প্রকল্প ও আইডিয়ার ভিত্তিতে বিচারকগণ সাতশ‘রও বেশী শিক্ষার্থীকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করেন। এ বছর সিএসই ফেস্ট ২০২২ এ আটটি সেগমেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতশ‘র বেশী প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সেগমেন্টগুলো হচ্ছে: আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট, টেক প্রোজেক্ট, আইডিয়া/ পোস্টার কনটেস্ট, লাইন ফলোয়ার রোবট মেকিং, গেমিং কনটেস্ট, টেক ফটো প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং আইইইই এর সাথে কর্মশালা। শনিবার (৪ জুন) বিকাল ৪:৩০ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিএসই ফেস্ট ২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31