ধূমকেতু প্রতিবেদক, পোরশা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যেগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নিতপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয় প্রাঙ্গনে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন।
আরও উপস্থিত ছিলেন, নিতপুর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।


