IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘কারও অবহেলা প্রমাণ হলে ছাড় দেওয়া হবে না’

‘কারও অবহেলা প্রমাণ হলে ছাড় দেওয়া হবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে যদি কোন ধরনের অবহেলার প্রমাণ পাওয়া যায়, সে যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে এসে এসব কথা বলেন তিনি।

এর আগে সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণে পুড়ে যাওয়া বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সেখানে আগুন নির্বাপন ও উদ্ধার কাজে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ঘটনায় যদি কারও অবহেলা কিংবা কেউ দায়ী হয়ে থাকে তাহলে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আন-অফিসিয়ালি ৪৯ জন অগ্নিকাণ্ডে নিহত হওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু আমরা এখানে আসার পর অফিসিয়ালি জেনেছি ৪১ জনের লাশ পাওয়া গেছে। অফিসিয়ালি হোক আর আন-অফিসিয়ালি হোক, তদন্ত করে যত জনের লাশ পাওয়া যাবে আমরা সেটি নিশ্চিত করে জানাবো। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন কর্মী রয়েছেন, আহত হয়েছেন অনেকে। তাদের ঢাকা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাইকে অনুরোধ করবো, হাসপাতালে এসে ভিড় করবেন না। এতে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে। হতাহতের ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31