IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ৫০ তম বিশ্ব পরিবেশ দিবসে রাবির জোহা হলে ৫০টি বৃক্ষরোপণ

৫০ তম বিশ্ব পরিবেশ দিবসে রাবির জোহা হলে ৫০টি বৃক্ষরোপণ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ই জুন দেশব্যাপী পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস-২০২২।

এ বছর ৫০ তম বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের সংরক্ষণ এবং বৃক্ষরোপণ সম্পর্কিত সচেতনতা সৃষ্টি ও হলের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে ৫০টি বৃক্ষরোপণ করেছে হল কর্তৃপক্ষ।

সোববার (৬ জুন) বিকেল ৫ টায় হলের আশেপাশে ফাঁকা জায়গায় বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, ভেষজ ও ঔষধি গাছ লাগিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে ফুল জাতীয় গাছের মধ্যে চেরী, মুসুন্ডা, হাসনাহেনা, কামেনী, রঙ্গন ও ফল জাতীয় গাছের মধ্যে সবুজ মাল্টা, কুল, পেয়ারা এছাড়াও ভেষজ ও ঔষধি গাছের মধ্যে তুলসী, ঘৃতকুমারী, ও নিম গাছের চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম, ও হলের আবাসিক শিক্ষকবৃন্দের মধ্যে মো: ওমর ফারুক, মো: রবিউল ইসলাম, মো: তৌফিক জহুরী ও মীর আব্দুল ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক আতাউর রহমান।

উল্লেখ্য, সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ জুন থেকে ১৬ জুন , জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন ( United Nations Conference on the Human Environment) অনুষ্ঠিত হয় । সম্মেলনটি ইতিহাসের ‘প্রথম পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’-এর স্বীকৃতি পায় ।

১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ ‘ বিশ্ব পরিবেশ দিবস ‘ হিসেবে ঘোষণা দেয় । এরপর ১৯৭৪ সাল থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31