IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> পুঠিয়ায় পুলিশ পেটানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুঠিয়ায় পুলিশ পেটানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : পুঠিয়ায় পুলিশ পেটানোর মামলায় গত সোমবার এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে তাকে আদালতে পাঠায় পুঠিয়া থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠোনো হয়।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম নাঈম হাসান। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজে স্নাতকে পড়ছেন। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি। এছাড়া বর্তমানে তিনি সভাপতি পদপ্রার্থী।

নাঈম হাসানের হাতে হামলার শিকার পুলিশ সদস্যের নাম আতিকুর রহমান। তিনি বর্তমানে রাজশাহী জেলা পুলিশে কর্মরত। ঘটনার পর তাকে পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, গত সোমবার দুপুরে বানেশ্বর সরকারি কলেজ গেটে ওই পুলিশ সদস্যকে মারপিটের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। এর আগে পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বাদী হয়ে নাঈম হাসান ও তার বাবার বিরুদ্ধে মামলা করেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওই ছাত্রলীগ নেতা তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কিছু না জেনেই পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে জেলা পুলিশের ওই সদস্য আহত হন। পরে পুলিশ হাসপাতাল নিয়ে তাকে চিকিৎসা করানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (৬ জুন) দুপুরে বানেশ্বর কলেজ মাঠে আম নিয়ে আসার সময় একটি ইজিবাইক নাঈমের বাবার ভটভটিতে ধাক্কা দেয়। এতে নাইমের বাবা আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য তারা নিয়ে যান। খবর পেয়ে জেলা পুলিশের একটি টহল দল সেখানে যায়। এ সময় নাঈম পুলিশ সদস্যদের ওপর চড়াও হন।

একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তিনি পুলিশ সদস্য আতিকুর রহমানকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। পরে তাকে অন্য সদস্যরা ধরে ফেলেন। এ ঘটনায় ওই পুলিশ সদস্য মুখ ফেটে যায় এবং মাথায়ও আঘাত পান। পরে তাকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31