IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> সাংবাদিকদের উপর হামলা, মামলা, খুন ও গুমের বিচারের দাবিতে আরইউজের মানববন্ধন

সাংবাদিকদের উপর হামলা, মামলা, খুন ও গুমের বিচারের দাবিতে আরইউজের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলাসহ সাংবাদিকদের খুন, গুম ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর সাংবাদিকবৃন্দ।

বুধবার (৮ জুন) বেলা ১১ টার দিকে নগরীর দড়িখরবনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যুগান্তরের রাজশাহী প্রতিনিধি তানজিমুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য ও একুশে টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য শরিফ সুমন।

আরও বক্তব্য রাখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি তৈয়বুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সময় টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, সিনিয়র সদস্য জাবেদ অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, রাজশাহী ফটোসাংবাদিক এ্যাসেসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

মানববন্ধন সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব ও জিটিভির রাজশাহী প্রতিনিধি রাশেদ রিপন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের উপর সকল হামলা, মামলা, হত্যা, খুন-গুমের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের দেশের সাংবাদিকরা আজ কোথাও নিরাপদ নয়। ঘরে কিংবা বাইরে আবারও কর্মক্ষেত্রে দেশে সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে গেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের কোথাও না কোথাও প্রতিনিয়ত সাংবাদিকরা লঞ্ছিত হচ্ছে। এমন ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চলতে থাকলে দেশেও নিরাপদ নয় এবং সাংবাদিকতার পেশায় টিকে থাকা কঠিন হয়ে যাবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিকের সভাপতি ওমর ফারুকের উপর যেখানে হামলা হয় তাহলে আর কি বাকি থাকে। এতেই বোঝা যায় সাংবাদিকতার কঠিন সময় যাচ্ছে। তাই আগামীতে সাংবাদিকতায় টিকে থাকা ও নিজেদের প্রাণ বাঁচাতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও সিল্কসিটি নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক রফিকুল ইসলাম।

তিনি বলেন, দেশে সাংবাদিকরা হামলা, মামলা, হত্যা, নির্যাতন ও গুমের শিকার হচ্ছেন। কোথাও সাংবাদিকদের নিরাপত্তা নেই। যেসব সাংবাদিকরা অন্যায়, দুর্নীতিসহ নানান অনিয়মের বিরুদ্ধে লিখছে তাদের টার্গেট করে মামলাসহ হত্যা করা হচ্ছে। রাঙ্গামাটি জেলার কালের কণ্ঠের সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, ডিবিসি নিউজের সাংবাদিক আব্দুল বারির লাশ ঢাকার হাতির ঝিলে এলাকা থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাংবাদিকের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিকের সভাপতি ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। সাংবাদিকদের উপর হামলা হলে, খুন হলে তাদের জন্য কোন বিচার পাওয়া যায়না। কেউ গ্রেপ্তার হয় না। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এগুলো দেখে না, গ্রেপ্তার করে না বলে তিনি অভিযোগ তুলে, সরকারের প্রতি হুশিয়ারি প্রদান করে তিনি বলেন, অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। নইলে সাংবাদিকরা কঠোর আন্দোলন গড়ে তুলবে এবং রাস্তায় নেমে পড়বে।

তিনি প্রধানমন্ত্রীর দৃষ্ঠি আকর্ষণ করে বলেন, প্রধানমন্ত্রী আপনাকে কেউ কেউ ক্ষমতা থেকে নামানোর জন্য নীল নকশা আঁকছে, অপকর্ম করছে। আপনাকে ক্ষমতা হতে টেনে নামার জন্য সাংবাদিকদের উপরও হামলা, খুন-গুম করা হচ্ছে। তাই অবিলম্বে এদের চির্হিত করে বিচারের আওতায় এনে শস্তি নিশ্চিত করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31