IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> রুয়েট সিএসই ফেস্ট : বিজয়ী ২৪ দল ও তিন শিক্ষার্থীর নাম ঘোষণা

রুয়েট সিএসই ফেস্ট : বিজয়ী ২৪ দল ও তিন শিক্ষার্থীর নাম ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : আইসিটি-ভিত্তিক প্রতিযোগিতা রুয়েট সিএসই ফেস্ট ২০২২ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অ্যাকাডেমিকদের উপস্থিতিতে রুয়েট ক্যাম্পাসে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ এবং সভাপতিত্ব করেন রুয়েটের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. শহীদ উজ জামান, অধ্যাপক ড. বশির আহমেদ ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহরিয়ার মনজুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এ প্রতিযোগিতার টেকনোলজি পার্টনার হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিনিয়র ম্যানেজার তৌফিকুর রহমান।

প্রযুক্তি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজিত দেশের সবচেয়ে বড় টেক কার্নিভাল রুয়েট সিএসই ফেস্ট শুরু হয় গত ১৬ এপ্রিল। এ কার্নিভালে অংশ নিতে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী নিবন্ধণ করেন। এর মধ্য থেকে প্রকল্প ও আইডিয়ার ভিত্তিতে বিচারকগণ সাতশ’রও বেশি শিক্ষার্থীকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করেন। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ০৩ থেকে ০৪ জুন মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নির্বাচিত ৭শ’ শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন সেগমেন্টে, যেমন- আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রোজেক্ট শো-কেসিং, আইডিয়া/পোস্টার কনটেস্ট, লাইন ফলোয়ার রোবট, গেমিং কনটেস্ট, টেক ফটো প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা, মোট ২৪টি দল ও তিন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা প্রধান অতিথির কাছ থেকে মোট সাড়ে তিন লাখ টাকার প্রাইজ মানি গ্রহণ করেন। এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, “সকল বিজয়ীদের আমি অভিনন্দন জানাই। এই ফেস্ট তরুণদের দক্ষতা তুলে ধরতে এবং তাদের উদ্ভাবনী ধারণা প্রদর্শনে দারুণ একটি সুযোগ হিসেবে কাজ করেছে। নিজেদের জ্ঞান ব্যবহার করে নানান প্রজেক্ট তৈরিতে প্রতিযোগীদের উদ্ভুদ্ধ করেছে দারুণ এই প্রতিযোগিতা।”

হুয়াওয়ে বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন্স বিভাগের প্রধান ইউইং কার্ল বলেন, “রুয়েট সিএসই ফেস্ট ২০২২ তরুণদের জন্য জ্ঞান প্রয়োগ এবং দক্ষতা তুলে ধরার ক্ষেত্রে অনন্য সুযোগ তৈরি করেছে। আমি সকল বিজয়ীদের অভিনন্দন জানাই। দেশের তরুণদের আইসিটি বিষয়ক জ্ঞান অর্জনে এবং তাদের প্রাসঙ্গিক দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করতে হুয়াওয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে আসছে। তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে আমাদের এ প্রতিযোগিতার পাশাপাশি ‘সিডস ফর দ্য ফিউচার’ -এর মতো কর্মসূচি রয়েছে।”

উল্লেখ্য, বাংলাদেশের আইসিটি ইকোসিস্টেমের বিকাশে তরুণদের প্রস্তুত করে তুলতে ভূমিকা রাখছে হুয়াওয়ে। বাংলাদেশ যাতে ডিজিটাল রূপান্তরের সুবিধা উপভোগ করতে পারে, এজন্য হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ও আইসিটি স্কিল কম্পিটিশনের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভূমিকা পালন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031