IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> টাঙ্গাইলে জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষ

টাঙ্গাইলে জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : টাঙ্গাইলে জাতীয় পার্টির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আর এ ঘটনায় সাবেক এমপি আবুল কাশেমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার পেটের ওপর পাঁজরের ডানপাশে ছুরিকাঘাত করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় জাতীয় পার্টির মোজাম্মেল হক গ্রুপ ও আসু গ্রুপের অনুসারীদের মধ্যে বর্ধিত সভাস্থল টাঙ্গাইল প্রেসক্লাবের হলরুমে প্রবেশ এবং স্থান দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় নেতাকর্মীর জানান, বর্ধিত সভাকে কেন্দ্র করে শুরু থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা ১১টার দিকে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেমসহ নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের নিয়ে সভাস্থলে পৌঁছালে চরম উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে মোজাম্মেল হক গ্রুপের অনুসারীরা অপর গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১২ জন আহত হয়। ছুরিকাঘাত করা হয় সাবেক এমপি আবুল কাশেমকে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সাবেক মন্ত্রী মজিবুল হক চুন্নুর সামনেই এই হামলা ও আহতের ঘটনা ঘটেছে।

সাবেক এমপি আবুল কাশেম বলেন, সকাল থেকে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক তার কর্মীদের দিয়ে প্রেসক্লাবের সিঁড়ি দখল করে রাখে। সকালে কেন্দ্রীয় নেতাদের সার্কিট হাউজে রিসিভ করে সভাস্থলে যাওয়ার সময় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় উঠলে আমার ওপর হামলা করে। এক পর্যায়ে মোজ্জাম্মেল হকের কর্মী ছুরি দিয়ে আঘাত করে। আমার শরীরের পোশাক ছিঁড়ে ফেলে। অন্য একজনের পাঞ্জাবি নিয়ে সভাস্থলে বসলে শরীর থেকে রক্ত ঝড়তে দেখে ক্লিনিকে এসে চিকিৎসা নিচ্ছি। দলীয় নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নেবো।

বর্ধিত সভার প্রধান অতিথি মজিবুল হক চুন্নু বলেন, এ ধরনের কিছু ঘটেনি। ঘটলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত বর্ধিত সভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপিসহ অন্যরা।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31