IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> এডিপিতে গুরুত্ব পাওয়া ১০ খাত

এডিপিতে গুরুত্ব পাওয়া ১০ খাত

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে ১০টি খাত।

গত ১৭ মে অনুষ্ঠিত সরকারের জাতীয় অর্থনেতিক পরিষদ-এনইসি’র সভায় এই বরাদ্দ দেওয়া হয়। বুধবার (৮ জুন) পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, খাতওয়ারি সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ। এ খাতে সরকার বরাদ্দ দিয়েছে ৭০ হাজার ৬৯৬ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৯ হাজার ৪১২ কোটি টাকা। শিক্ষায় ২৯ হাজার ৮১ কোটি টাকা। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে ২৪ হাজার ৪৯৭ টাকা বরাদ্দ দেওযা হয়।

এছাড়া স্বাস্থ্য খাতে ১৯ হাজার ২৭৮ কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নে ১৬ হাজার ৪৬৫ কোটি টাকা। কৃষি খাতে ১০ হাজার ১৪৪ কোটি টাকা। পরিবেশ, জলবায়ু, পরিবর্তন এবং পানিসম্পদ খাতে ৯ হাজার ৮৯৫ কোটি টাকা। শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৪০৭ কোটি টাকা এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে ৪ হাজার ১৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হযেছে।

অপরদিকে সরকারের নতুন এডিপিতে মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ মন্ত্রণালয়ের অনুকূলে সর্বোচ্চ ৩৫ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দেয় এনইসি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৩১ হাজার ২৯৬ কোটি টাকা।

এছাড়া বিদ্যুৎ বিভাগে ২৪ হাজার ১৩৯ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রায় ১৬ হাজার ১১ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগে প্রায় ১৫ হাজার ৮৫১ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ে প্রায় ১৪ হাজার ১২৯ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রায় ১৪ হাজার ১ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রায় ১১ হাজার ৬৪২ কোটি টাকা, সেতু বিভাগে ৯ হাজার ২৯০ টাকা, পানিসম্পদ মন্ত্রণালয়কে প্রায় ৭ হাজার ৯৩৮ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news