IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> খেলা >> টপ নিউজ >> জিদানকে পিএসজিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

জিদানকে পিএসজিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে কাইলিয়ান এমবাপের তিন বছরের নতুন চুক্তিতে বড় ভূমিকা রেখেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এবার তিনি চাইছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানও যেনো পিএসজিতে যোগ দেন।

গত মৌসুমের শেষ দিক থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, হেড কোচ মাউরিসিও পচেত্তিনোকে বিদায় করে দেবে পিএসজি। তবে নতুন কোচ কে হবে তা এখনও নিশ্চিত হয়নি। মাঝে শোনা গিয়েছে জোসে মরিনহোর নাম। এবার জিদানের কথা বললেন ম্যাক্রোঁ।

এমবাপের সঙ্গে কথা বলে তাকে পিএসজিতে রাখার ব্যাপারে রাজি করাতে পারলেও, এখনও জিদানের সঙ্গে পিএসজির কোচ হওয়ার বিষয়ে কোনো কথা হয়নি ম্যাক্রোঁর। তবে জিদানের গুণমুগ্ধ ফ্রান্স প্রেসিডেন্ট চান, এ কিংবদন্তি ফুটবলারই যেনো পিএসজির দায়িত্ব নেন।

আরএমসি স্পোর্টে ম্যাক্রোঁ বলেছেন, ‘এমবাপের সঙ্গে আমার কথা হয়েছিল ঠিক। তবে সে নিজের সিদ্ধান্ত স্বতন্ত্রভাবেই নিয়েছে। সে এটি করে দেখিয়েছে। সে খুবই পরিপক্ব এবং নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগী। দায়িত্ববোধের সঙ্গে নিষ্ঠার পরিচয় দিয়েছে এমবাপে।’

তিনি আরও যোগ করেন, ‘জিনেদিন জিদানের সঙ্গে আমার এখনও কথা হয়নি। তবে আমি তার বড় ভক্ত। খেলোয়াড় এবং কোচ- দুটোরই গুণমুগ্ধ। ফ্রান্সে আমরা তার উপস্থিতি চাই। জিদানের মতো প্রতিভাবান ক্রীড়াবিদ ও কোচের আমাদের খুব প্রয়োজন।’

সরাসরি পিএসজির নাম উল্লেখ না করে ম্যাক্রো বলেন, ‘আমি আশা করি ফ্রান্সের জন্য সে ফিরে আসবে এবং এখানের বড় ক্লাবকে প্রশিক্ষণ করাবে। এটি দারুণ হবে। আমার দায়িত্ব এটি জানানো যে, খেলাধুলা ও ফুটবলের জন্য ফ্রান্স দারুণ দেশ। আমরা এই খেলাকে ভালোবাসি। তাই আমাদের জন্য সেরাদের এখানে থাকা জরুরি।’

কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সব সাফল্য পেয়েছেন জিদান। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত এবং পরে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন তিনি। তার অধীনে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুইটি লা লিগা ও দুইটি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে রিয়াল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31