IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> জাতীয় >> লিড নিউজ >> নতুন বাজেটে ১০ মন্ত্রণালয় পেল সর্বোচ্চ বরাদ্দ

নতুন বাজেটে ১০ মন্ত্রণালয় পেল সর্বোচ্চ বরাদ্দ

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে দেশে মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে ৫৮টি। এর মধ্যে ১০টি মন্ত্রণালয় ও বিভাগকে বছরওয়ারি সার্বিক ব্যয়ের হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এই এ তথ্য জানান।

এসব মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে- স্থানীয় সরকার বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, কৃষি মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়।

সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত এই মন্ত্রণালয় ও বিভাগগুলোতে বরাদ্দকৃত পরিমাণ মোট ৩ লাখ ৯ হাজার ৫১১ কোটি ৬৯ লাখ টাকা। এটি বাজেটের মোট ব্যয়ের ৪৫ দশমিক ৬৬ শতাংশ।

২০২১-২২ অর্থবছরের জন্য এসব মন্ত্রণালয় ও বিভাগের সার্বিক উন্নয়ন ও ব্যয়ভার নির্বাহে বরাদ্দ রাখা হয়েছে— ২ লাখ ৮০ হাজার ৭৯৩ কোটি ৩৩ লাখ টাকা। এই হিসাবে আগামী ২০২২-২৩ অর্থবছরে এই ১০ মন্ত্রণালয়ের পেছনে বরাদ্দ বাড়ছে ১০ দশমিক ২৩ শতাংশ।

প্রস্তাবিত বাজেটের আর্থিক ব্যয় বিবরণীর সংক্ষিপ্তসার অনুযায়ী, সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ১০ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। গত অর্থবছরেও তারা বাজেট থেকে সর্বোচ্চ অর্থ নিয়েছে, যা ছিল ৩৯ হাজার ২১৯ কোটি ৪৬ লাখ টাকা।

স্থানীয় সরকারকে এবার দেওয়া হচ্ছে ৪১ হাজার ৭০৭ কোটি ৮০ লাখ টাকা। অগ্রাধিকারপ্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ স্থানে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আওতাধীন সবকটি বিভাগের জন্য আসন্ন বাজেটে মোট ৪০ হাজার ৩০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। চলতি অর্থবছরের (২০২১-২২) জন্য এ খাতে রাখা হয়েছিল ৩৭ হাজার ৬৯০ কোটি ৯৫ লাখ টাকা।

তৃতীয় সর্বোচ্চ অর্থ যাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগে। আগামী অর্থবছরে এ মন্ত্রণালয় ও বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ৩৯ হাজার ৮৬২ কোটি ২৯ লাখ টাকা। চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য এ বিভাগে রাখা হয়েছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি ২৪ লাখ টাকা।

প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে রাখা হয়েছে ব্যয় বরাদ্দের চতুর্থ অবস্থানে। আগামী ২০২২-২৩ অর্থবছরের সার্বিক ব্যয়ভার নির্বাহে এই বিভাগ পাচ্ছে ৩৫ হাজার ৮২১ কোটি ৯৪ লাখ টাকা, যা আগের বছরে ছিল ৩২ হাজার ৯৪১ কোটি ৯৮ লাখ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31