IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘বাজেট দেওয়ার অধিকার আওয়ামী সরকারের নেই’

‘বাজেট দেওয়ার অধিকার আওয়ামী সরকারের নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাজেট দেয়ার অধিকার আওয়ামী সরকারের নেই। এই আওয়ামী সরকার নিশিরাতে ভোট দিয়ে তারা ক্ষমতা দখল করেছে। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তাদের নেতৃত্বে আবার কিসের বাজেট? তাদের কাছ থেকে জনগণের আকাঙ্ক্ষার কোন বাজেট আশা করা যায় না।

আজ দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর জোনের কাফরুল থানার ৪, ১৪, ১৬ ও ৯৪নং ওয়ার্ড কমিটির সম্মেলন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৪ আসনের গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজুর সার্বিক তত্বাবধানে দারুস সালামে এসএ খালেকের বাসভবনের পিছনে মাঠ চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী সরকার দেশের প্রতিটি গণতন্ত্রের স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে। দেশের শতকরা ৪২% লোক আজ দারিদ্র সীমার নিচে বসবাস করছেন। দেশে শিক্ষার কোন মানদণ্ড নেই। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে।

তিনি বলেন, এই সরকার দেশের সাধারণ মানুষ এবং জনগণের জন্য কোন কাজ করছেন না। তারা তাদের নিজেদের পকেট এবং আখের গোছাতেই ব্যস্ত হয়ে পড়েছেন।

মির্জা ফখরুল বলেন, জাতি আজ খুব খারাপ সময় অতিক্রম করছেন। পুরো দেশ আজ আওয়ামী দুঃশাসনে নিমজ্জিত। দেশে আওয়ামী সরকারের লুটপাটের অপকর্মের রাজত্ব চলছে। আমাদের আরেকটি যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধে অবশ্যই আমাদের জয়লাভ করতে হবে। গণতন্ত্র পুনঃ উদ্ধারের সেই আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত হতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী দুঃশাসনের হাত থেকে পুরো জাতিকে রক্ষা করতে সে যুদ্ধে সকল নেতাকর্মীদের সামনে থেকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য সবাই প্রস্তুত হউন।

বিশেষ অতিথি বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র এনে ছিলেন, আর বেগম খালেদা জিয়া ৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন। এজন্যই এই আওয়ামী সরকার বিএনপিকে ভয় পায়। ভোট চোর, ভোট ডাকাত এই আওয়ামী অবৈধ নিশিরাতের সরকারকে বিদায় করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে।

প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, অনৈতিক অবৈধ সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে। নইলে এই আওয়ামী সরকারকে কঠিন মূল্য দিতে হবে। তীব্র গণ আন্দোলনের মাধ্যমে রাজপথে থেকেই এই গণ দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম মতিন, আতাউর রহমান (চেয়ারম্যান), মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন মতি, গত নির্বাচনে ঢাকা-১৪ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজু, গোলাম কিবরিয়া মাখন, আফাজ উদ্দিন, আলাউদ্দিন সরকার টিপু, হাজী ইউসুফ, হুমায়ুন কবির রওশন, এডভোকেট আফতাব উদ্দিন জসীম, এম এ রাজ্জাক, দেলোয়ার হোসেন দুলু, স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুল ইসলাম সাইদুল, রাজীব আহম্মেদ, যুবদলের সোলায়মান দেওয়ানসহ বিভিন্ন থানা বিএনপির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্যগণ ব্যালটের মাধ্যমে সরাসরি ভোটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন।

উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির ৮টি সাংগঠনিক জোনের ২৬টি থানাধীন ৭১টি ওয়ার্ডের সম্মেলন গত ১ জুন শুরু হয়ে আগামী ২৫ জুন পর্যন্ত চলবে। ধারাবাহিক এ কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ জুন কাফরুল থানার ৪, ১৪, ১৬, ৯৪নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31