IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত রাজশাহী মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন শীর্ষক প্রকল্প প্রস্তাব আরো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য রাজশাহী সফর করেছেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা।

এ উপলক্ষে রোববার (১১ জুন) নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে প্রকল্প সংশ্লিষ্ট তথ্য উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে স্থায়ীন সরকার বিভাগের কর্মর্কর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র। পরে তারা প্রস্তাবিত প্রকল্প এলাকায় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ছিলেন, প্রস্তাবিত প্রকল্প পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন পেশের জন্য গঠিত কমিটির সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (মইই) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, যুগ্ম সচিব (পরিকল্পনা অধিশাখা) আবু মহিউদ্দিন কাদেরী, উপসচিব (সিটি কর্পোরেশন-২ শাখা) মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা-২) পলি কর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আবুল হাসনাত আশরাফুল আলম।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের বর্জ্য ব্যস্থাপনী স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ।

এছাড়াও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন নন্দিনী, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান সুইট সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31