IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> পোস্টারে ছেয়ে গেছে রাবির ভবনগুলো, মানা হচ্ছে না নির্দেশনা

পোস্টারে ছেয়ে গেছে রাবির ভবনগুলো, মানা হচ্ছে না নির্দেশনা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : পুরাতন ভবনগুলোর সৌন্দর্য বাড়াতে প্রতিনিয়ত চলছে সংস্কার কাজ। প্রশাসনের নেয়া বিভিন্ন সৌন্দর্যবর্ধণ কর্মসূচির আওতায় নিয়মিত একেরপর এক নতুন রং পড়ছে একাডেমিক ভবন ও হলের দেয়ালগুলোতে। প্রশাসন কতৃক নিষেধাজ্ঞা এবং পোস্টার বোর্ড থাকলেও পোস্টারে ছেয়ে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর দেয়াল।

ক্যাম্পাস ঘুরে দেখা যায় ‘দেয়ালে পোস্টার লাগানো নিষেধ’ বার্তা থাকা সত্বেও দেয়ালগুলো ছেয়ে আছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তি বিশেষের পোস্টারে। শুধু তাই নয়, প্রশাসনের আরোপিত নির্দেশনা প্রশাসন কর্তৃকই মেনে চলা হচ্ছে না। ক্যাম্পাস ঘুরে বিভিন্ন ভবনের দেয়ালে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের পোস্টার চোখে পড়েছে।

নিয়ম না মেনে দেয়ালগুলোতে পোস্টার লাগানোর ফলে অল্প সময়ের মধ্যেই নষ্ট হচ্ছে ভবনগুলোর দেয়াল, ফলে বাড়ছে রক্ষণাবেক্ষণ ব্যয়।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ একাডেমিক ভবন, মমতাজ উদ্দীন একাডেমিক ভবন, শহীদুল্লাহ্ একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ দত্ত একাডেমিক ভবন, ড. কুদরতে খোদা একাডেমিক ভবন, জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন, কেন্দ্রীয় লাইব্রেরী, বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মার্কেট, আবাসিক হলসমূহের মূল ফটকের সামনের দেয়ালগুলোতে চোখে পড়ে নানান ধরনের পোস্টার। এমনকি বাদ যায়নি সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনটিও।

ফলে, দেয়ালে পোস্টার লাগানোয় বিশ্ববিদ্যালয় ভবনগুলোর দেয়ালের করা রং ও সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনের সামনে বিল বোর্ড স্থাপন করা থাকলেও দেখা গেছে সেটা ব্যবহার করা হচ্ছে না বরং তারই পাশের দেয়ালে সাটানো হয়েছে বিভিন্ন পোস্টার।

এবিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী আবু নাঈম বলেন যে, আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকায়, তাহলে দেখতে পাই যে তাদের ক্যাম্পাসের দেয়ালগুলো কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন । কিন্তু আমাদের ক্যাম্পাসে যেখানে সেখানে ময়লা আবর্জনায় ভরপুর। রাস্তার পাশে, দোকানের সামনে ময়লার স্তুপ। এমনকি বিভিন্ন পোস্টারিংয়ের ফলে দেয়াল গুলোর রং নষ্ট হচ্ছে। প্রশাসন চাইলেই ভবন গুলোর সৌন্দর্য রক্ষা করতে দেওয়ালে পোস্টার লাগানো রোধ করা সম্ভব।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আক্কাশ আলী বলেন, দেয়ালে পোস্টার না টাঙিয়ে যদি প্রত্যেক একাডেমিক ও হল গুলোর সামনে স্থায়ী বিল বোর্ড স্থাপন করা যায়। তাহলে ভবন গুলোর সৌন্দর্য নষ্ট হবে না । বরং স্থায়ী নোটিশ বোর্ড থাকলে শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তির একটি ভালো মাধ্যম হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই আমরা বা ছাত্ররা দেয়ালে পোস্টার লাগিয়ে আসছি। আমাদের ব্যক্তিসচেতনতা বোধ যদি না জাগে তাহলে আইন করে লাঠিসোটা দিয়ে এগুলো ঠেকানো যাবে না। আর এ দায়িত্ব আমাদের সকলের রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলে মিলে যদি পালন করি তাহলে আমার বিশ্বাস সেটা সফল হবে। আইন করে দিলাম, উদ্যোগ নিলাম কিন্তু সেটা আমরা পালন করলাম না তাহলে সেটা চিরতরে বন্ধ হবে না।

তিনি আরও বলেন, পোস্টার লাগানোর জন্য আমরা নির্দিষ্ট জায়গা করে দিয়েছি, প্রচার চালিয়েছি তারপরও যদি সেটা না হয় তাহলে দুঃখ প্রকাশ করা ছাড়া এ মূহূর্তে কিছু করার নাই। আমরা সবাই মিলে এটা করার ফলে সৌন্দর্য নষ্ট হচ্ছে আবার টাকা খরচ করে সেটা ফিরিয়ে আনা হচ্ছে। সেটা না করে যদি সুনির্দিষ্ট জায়গায় পোস্টার লাগায় তাহলে আমরা আরো ২০ টা বোর্ড নির্দিষ্ট জায়গায় লাগাতে রাজি আছি।

দেখা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত বিভিন্ন প্রোগ্রামের পোস্টার অনেক দেয়ালে দেয়ালে লাগানো এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এটা খেয়াল করেছি এবং তাদের নিষেধ করেছি। আমরাই যদি সেটা করি তাহলে অন্যরা কেন করবে না? আমরা সকলেই মিলে চেস্টা করি যাতে সবাই সচেতন হয়। যত্রতত্র পোস্টার লাগানো রোধ করতে আমরা সবার সহযোগিতা চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31