ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ জুন) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৬ জন, তানোর থানা ৫ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ১ জন, পুঠিয়া থানা ২ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ শ্রী দূরবিন টুডু (৪৩), শরিফুল ইসলাম (৩০) ও বকুল (৩০) কে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ শাহিনুর রহমান ওরফে পাপ্পু (২৩) কে ২.৫গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, ডিবি পুলিশ মোহনপুর থানা এলাকা হতে জুয়েল ইসলাম (২৬) ও রতন (৪৫) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


